আজ বিশ্ব ব্রেন টিউমার দিবস স্বাস্থ্য ডেস্ক : আজ ৮ জুন, বিশ্ব ব্রেন টিউমার দিবস। ব্রেন টিউমারের মতো একটি মারাত্মক রোগ সম্পর্কে মানুষদের সচেতন করার লক্ষ্যে ২০০০ সাল থেকে দিবসটি পালন করা হয়। ব্রেন টিউমারে আক্রান্ত রোগীর প্রতি শ্রদ্ধা জানাতে দিনটি আন্তর্জাতিকভাবে চিহ্নিত। যেকোনো বয়সের যে কোনো ব্যক্তি ব্রেন টিউমারে আক্রান্ত হতে পারে। ব্রেন টিউমার […]
আজ বিশ্ব ব্রেন টিউমার দিবস
স্বাস্থ্য ডেস্ক :
আজ ৮ জুন, বিশ্ব ব্রেন টিউমার দিবস। ব্রেন টিউমারের মতো একটি মারাত্মক রোগ সম্পর্কে মানুষদের সচেতন করার লক্ষ্যে ২০০০ সাল থেকে দিবসটি পালন করা হয়। ব্রেন টিউমারে আক্রান্ত রোগীর প্রতি শ্রদ্ধা জানাতে দিনটি আন্তর্জাতিকভাবে চিহ্নিত।
যেকোনো বয়সের যে কোনো ব্যক্তি ব্রেন টিউমারে আক্রান্ত হতে পারে। ব্রেন টিউমার দুই রকমের। একটি হলো অন্য কলা বা কোষ থেকে উৎপন্ন ম্যালিগন্যান্ট টিউমার, যা মস্তিষ্কে রক্ত সংবহন, লসিকাগ্রন্থি যেমন সিএসএফের সাহায্যে মেটাসটেসিস বা দ্বৈতীয় হিসেবে আসে। দ্বিতীয়টি মস্তিষ্ক বা ব্রেনের প্রাইমারি বা মস্তিষ্কের কোষ কলা থেকে প্রত্যক্ষভাবে তৈরি প্রাথমিক টিউমার।
যে কোনো ব্রেন টিউমার বা ক্যান্সারের প্রধান লক্ষণ হলো ব্রেনের টিউমার বা ক্যান্সারের আরেকটি প্রধান লক্ষণ হলো খিঁচুনি হওয়া। ব্রেন টিউমার থেকে বাঁচতে সচল রাখুন আপনার মস্তিষ্ককে।