Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

আন্তর্জাতিক
১২:২৪ পিএম, ১৪ মে ২০১৭

আজ বিশ্ব মা দিবস

আজ বিশ্ব মা দিবস। মায়ের প্রতি শ্রদ্ধা নিবেদনের দিন। আমাদের দেশে মা দিবসের প্রচলন গত কয়েক বছরে। যদিও আমাদের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য অনুযায়ী মাকে সর্বোচ্চ সম্মান দেওয়া হয়েছে। আধুনিক মা দিবসের প্রচলন যুক্তরাষ্ট্রে। মার্কিন সমাজসেবক আনা জার্ভিস ১৯০৫ সাল থেকে মায়ের প্রতি শ্রদ্ধা নিবেদনের দিবস হিসেবে ‘মা দিবস’ প্রচলন করার পক্ষে জনমত গঠন করতে […]

আজ বিশ্ব মা দিবস
২ মিনিটে পড়ুন |

আজ বিশ্ব মা দিবস। মায়ের প্রতি শ্রদ্ধা নিবেদনের দিন। আমাদের দেশে মা দিবসের প্রচলন গত কয়েক বছরে। যদিও আমাদের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য অনুযায়ী মাকে সর্বোচ্চ সম্মান দেওয়া হয়েছে।

আধুনিক মা দিবসের প্রচলন যুক্তরাষ্ট্রে। মার্কিন সমাজসেবক আনা জার্ভিস ১৯০৫ সাল থেকে মায়ের প্রতি শ্রদ্ধা নিবেদনের দিবস হিসেবে ‘মা দিবস’ প্রচলন করার পক্ষে জনমত গঠন করতে থাকেন। ১৯০৮ সালে আনা জার্ভিস ওয়েস্ট ভার্জিনিয়াতে তার মৃত মায়ের স্মরণে চার্চে একটি স্মৃতি অনুষ্ঠানের আয়োজন করেন। ১৯১২ সালে তিনি মাদারস ডে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন। মে মাসের দ্বিতীয় রোববার মা দিবস প্রচলনের পক্ষে জনমত গড়ে তোলেন জার্ভিস।

মা দিবস পালনের ঐতিহ্য অবশ্য ইউরোপে অনেক প্রাচীনকাল থেকেই চলে আসছে। মাতৃ দিবসের সম্মানে তখন মাকে উপহার দেওয়ার রীতি প্রচলিত হয়। খ্রিস্টধর্মের প্রসারের পর মা মেরীর সম্মানে মা দিবস পালিত হতে থাকে। সাধারণত লেন্ট পরবের চতুর্থ রোববার মা দিবস পালিত হতে থাকে। ভারতে মে মাসের দ্বিতীয় রোববার দিবসটি পালিত হয়। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে মা দিবস পালিত হয়।

বাংলাদেশে মা দিবস পালনের অংশ হিসেবে মাকে উপহার প্রদান, মায়ের জন্য বিশেষ খাবারের আয়োজন, মায়ের সঙ্গে বেড়ানো ইত্যাদি বিভিন্ন উপায়ে মায়ের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা হয়। যদিও বছরের প্রতিটি দিনই মা-বাবার প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করা প্রয়োজন। তবে এ ধরনের দিবসগুলোর ফলে সমাজে নতুনভাবে সচেতনতা সৃষ্টি হয় এবং প্রবীণ মা-বাবার যত্ন, তাদের অধিকারের বিষয়ে বিশেষভাবে সচেতনতার সৃষ্টি করা সম্ভব হয়। বৃদ্ধাশ্রমে মা-বাবাকে প্রেরণ না করার বিরুদ্ধে জনমত তৈরিতে মা দিবস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনিতে ‘হারমনি ডে’ উদযাপন
৪ বছর আগে
অস্ট্রেলিয়ান সংবাদ
সিডনিতে ১২তম ‘হোয়াইট রিবন ডে’ অনুষ্ঠিত
৫ বছর আগে
অস্ট্রেলিয়াতে বাবা দিবসের কথা
৫ বছর আগে
প্রাণ হাতে নিয়ে ইউরোপ!
৫ বছর আগে
অস্ট্রেলিয়ান সংবাদ

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com