আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে রাতের অন্ধকারে আবার বিমান হামলা চালিয়েছে মার্কিন নেতৃত্বাধীন দখলদার সেনারা। গতরাতে (বৃহস্পতিবার রাতে) প্রদেশের নারি জেলায় চালানো ওই হামলায় অন্তত পাঁচ ব্যক্তি নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, নিহতদের সবাই তালেবান গেরিলা। তবে তালেবানের পক্ষ থেকে এ সম্পর্কে এখনো কোনো মন্তব্য করা হয়নি। মার্কিন সরকার সব সময় দাবি […]
আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে রাতের অন্ধকারে আবার বিমান হামলা চালিয়েছে মার্কিন নেতৃত্বাধীন দখলদার সেনারা। গতরাতে (বৃহস্পতিবার রাতে) প্রদেশের নারি জেলায় চালানো ওই হামলায় অন্তত পাঁচ ব্যক্তি নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, নিহতদের সবাই তালেবান গেরিলা। তবে তালেবানের পক্ষ থেকে এ সম্পর্কে এখনো কোনো মন্তব্য করা হয়নি। মার্কিন সরকার সব সময় দাবি করে, জঙ্গি অবস্থান লক্ষ্য করেই কেবল তারা বিমান বা ড্রোন হামলা চালায়। কিন্তু হামলার পর প্রায়ই শোনা যায়, হতাহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। আফগান সরকার এ পর্যন্ত বহুবার বেসামরিক অবস্থানে হামলা না চালাতে ওয়াশিটনের প্রতি আহ্বান জানিয়েছে; বিশেষ করে রাতের অন্ধকারে হামলা চালানোর ব্যাপারে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই। কিন্তু এসব অনুরোধ ও সতর্কবাণীর প্রতি ভ্রুক্ষেপ করছে না দখলদার সেনারা। এ কারণে প্রেসিডেন্ট কারজাই ওয়াশিংটনের সঙ্গে একটি কথিত নিরাপত্তা চুক্তিতে সই করতে অপারগতা প্রকাশ করেছেন। ওই চুক্তিতে আফগানিস্তানে ২০১৪ সালের পরও মার্কিন সেনা উপস্থিতি বজায় রাখার কথা বলা হয়েছে। পাশাপাশি আফগানিস্তানে মার্কিন সেনারা কোনো অপরাধ করলে তার বিচার করা যাবে না বলেও চুক্তিতে উল্লেখ রয়েছে।