Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

বিনোদন
৯:৫০ এএম, ২৮ মে ২০১৫

আমিরের ছবির প্রয়োজনে কখনও হতে হয় ৯৫ কেজি

বিনোদন ডেস্কঃ ছবির প্রয়োজনে কখনও হতে হয় ৯৫ কেজি, আবার কখনও ওজন ঝরিয়ে একেবারে ছিপছিপে কলেজের তরুণ, আবার কখনও জিম করে তৈরি করতে হয় এইট প্যাকস অ্যাবও। ছবির চিত্রনাট্যের চাহিদা মেনে শরীর নিয়ে এমন কসরত করতেই হয় আমির খানকে। আমির সবকিছুই এতটা নিঁখুত ভাবে করেন, যে ‘দঙ্গল’ ছবিতে কুস্তিগীরের ভূমিকায় অভিনয় করতে গিয়ে তিনি ৯৫ […]

আমিরের ছবির প্রয়োজনে কখনও হতে হয় ৯৫ কেজি
১ মিনিটে পড়ুন |

বিনোদন ডেস্কঃ

ছবির প্রয়োজনে কখনও হতে হয় ৯৫ কেজি, আবার কখনও ওজন ঝরিয়ে একেবারে ছিপছিপে কলেজের তরুণ, আবার কখনও জিম করে তৈরি করতে হয় এইট প্যাকস অ্যাবও। ছবির চিত্রনাট্যের চাহিদা মেনে শরীর নিয়ে এমন কসরত করতেই হয় আমির খানকে। আমির সবকিছুই এতটা নিঁখুত ভাবে করেন, যে ‘দঙ্গল’ ছবিতে কুস্তিগীরের ভূমিকায় অভিনয় করতে গিয়ে তিনি ৯৫ কেজি ওজন অর্জন করে নিজেই হাঁফিয়ে যাচ্ছেন।
আমির বলছেন ওজন বেড়ে যাওয়ার ফলে এখন জুতোর লেস বাঁধতে গিয়ে তিনি রীতিমতো হাঁফিয়ে পড়ছেন। তাঁর পেট চলে আসছে মধ্যিখানে। এই দেখে বেজায় চিন্তায় পড়েছেন আমিরের মা ও স্ত্রী কিরণ। চিন্তা একটু হচ্ছে নায়কেরও।
তবে ডিসেম্বর ২০১৫ সালের মধ্যে ‘দঙ্গল’ ছবির শ্যুটিং শেষ করেই ফের ছিপছিপে অবস্থায় ফিরে আসবেন আমির, জানিয়েছেন মিঃ পারফেকশনিস্ট নিজেই। কারণ আগামী বছর জুনে তিনি আর একটি নতুন ছবির শ্যুটিং শুরু করছেন। সেখানে তিনি একজন তরুণের ভূমিকায় অভিনয় করবেন। মানে আমিরের কথায় এই ছবির শ্যুটিং শেষে তিনি ফের ‘পি.কে’-র লুকে ফিরে যাবেন।

সূত্র:ওয়েবসাইট

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সৃষ্টিশীল মানুষই অমর : জয়
৬ বছর আগে
উপস্থাপনার মধ্য দিয়েই তিনি সবার হৃদয়ে
৬ বছর আগে
স্বপ্ন
৬ বছর আগে
অস্ট্রেলিয়ান সংবাদ
পাঁচ লাইন
৬ বছর আগে
অস্ট্রেলিয়ান সংবাদ

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com