Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

আন্তর্জাতিক
৯:৪৫ পিএম, ৮ জানুয়ারি ২০২০

ইরাক সরকারকে জানিয়েই হামলা করা হয়েছে : ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, ইরাককে জানিয়েই সেদেশে মার্কিন ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। কারণ ইরাকের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অত্যন্ত গুরুত্ব দেয় তেহরান। তিনি আজ (সোমবার) তেহরানে ইরাক দূতাবাসে শোকবইতে সইয়ের পর সাংবাদিকদের এ কথা বলেন। জারিফ আরও বলেন, ইরান সেই ঘাঁটিতে হামলা চালিয়েছে যেখান থেকে জেনারেল কাসেম সোলাইমানি ও ইরাকি কমান্ডার আবু […]

ইরাক সরকারকে জানিয়েই হামলা করা হয়েছে : ইরানের পররাষ্ট্রমন্ত্রী
১ মিনিটে পড়ুন |

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, ইরাককে জানিয়েই সেদেশে মার্কিন ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। কারণ ইরাকের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অত্যন্ত গুরুত্ব দেয় তেহরান।

তিনি আজ (সোমবার) তেহরানে ইরাক দূতাবাসে শোকবইতে সইয়ের পর সাংবাদিকদের এ কথা বলেন। জারিফ আরও বলেন, ইরান সেই ঘাঁটিতে হামলা চালিয়েছে যেখান থেকে জেনারেল কাসেম সোলাইমানি ও ইরাকি কমান্ডার আবু মাহদিসহ ১০ জনকে হত্যা করা হয়েছে।

তিনি ইরাকি জনগণের প্রতি শোক ও সমবেদনা জানিয়ে বলেন, ইরানি জেনারেল সোলাইমানি ও ইরাকি কমান্ডার আবু মাহদির শাহাদাতের মধ্যদিয়ে দুই দেশের জনগণের মধ্যে ভ্রাতৃত্ব ও সংহতি চিরদিনের জন্য নিশ্চিত হয়েছে। আমেরিকার এই হত্যাকাণ্ডের মধ্যদিয়ে পশ্চিম এশিয়ায় তাদের উপস্থিতির অবসান ঘটবে বলে তিনি মন্তব্য করেন।

জারিফ বলেন, আমেরিকা এই অঞ্চলে ক্ষয়ক্ষতি ও গুণ্ডামি ছাড়া আর কিছুই উপহার দিতে পারে নি। আজ সকালে ইরান ইরাকের দু’টি প্রদেশে মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনিতে ‘হারমনি ডে’ উদযাপন
৪ বছর আগে
অস্ট্রেলিয়ান সংবাদ
সিডনিতে ১২তম ‘হোয়াইট রিবন ডে’ অনুষ্ঠিত
৫ বছর আগে
অস্ট্রেলিয়াতে বাবা দিবসের কথা
৫ বছর আগে
প্রাণ হাতে নিয়ে ইউরোপ!
৫ বছর আগে
অস্ট্রেলিয়ান সংবাদ

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com