Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

আন্তর্জাতিক
১০:০৮ এএম, ১৬ এপ্রিল ২০১৫

ইয়েমেনে ‘গণহত্যা’ চালাচ্ছে সৌদি আরব: খামেনি

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইয়েমেনে সৌদি আরবের সামরিক মধ্যস্থতার তীব্র নিন্দা জানিয়েছেন। দেশটিতে পরিচালিত বিমান অভিযানকে ‘গণহত্যা’ বলে অভিহিত করেছেন তিনি। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক বিবৃতিতে খামেনি বলেন, ইয়েমেন ও দেশটির নিরীহ জনগণের বিরুদ্ধে সৌদি আরবের আগ্রাসন ছিল ভুল। তিনি বলেন, এ অঞ্চলে তা এক বাজে দৃষ্টান্ত সৃষ্টি করেছে। […]

ইয়েমেনে ‘গণহত্যা’ চালাচ্ছে সৌদি আরব: খামেনি
১ মিনিটে পড়ুন |

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইয়েমেনে সৌদি আরবের সামরিক মধ্যস্থতার তীব্র নিন্দা জানিয়েছেন। দেশটিতে পরিচালিত বিমান অভিযানকে ‘গণহত্যা’ বলে অভিহিত করেছেন তিনি। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক বিবৃতিতে খামেনি বলেন, ইয়েমেন ও দেশটির নিরীহ জনগণের বিরুদ্ধে সৌদি আরবের আগ্রাসন ছিল ভুল। তিনি বলেন, এ অঞ্চলে তা এক বাজে দৃষ্টান্ত সৃষ্টি করেছে। খামেনি বলেন, এটা অপরাধ ও গণহত্যা এবং আন্তর্জাতিক আদালতে বিচারযোগ্য। তিনি সৌদি আরবের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, রিয়াদ তার আগ্রাসনে বিজয়ী হবে না। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ইয়েমেনে গত ১৯শে মার্চ থেকে এ পর্যন্ত ৬৪৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২,২২৬ জন। বাস্তুচ্যুত হয়েছেন ১ লাখেরও বেশি মানুষ। গত মাসে হুদি বিদ্রোহীরা ইয়েমেনের গুরুত্বপূর্ণ বিভিন্ন অঞ্চলে দখল প্রতিষ্ঠা করার পর রাজধানীতে নিজেদের আগ্রাসন অব্যাহত রাখে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনিতে ‘হারমনি ডে’ উদযাপন
৪ বছর আগে
অস্ট্রেলিয়ান সংবাদ
সিডনিতে ১২তম ‘হোয়াইট রিবন ডে’ অনুষ্ঠিত
৫ বছর আগে
অস্ট্রেলিয়াতে বাবা দিবসের কথা
৫ বছর আগে
প্রাণ হাতে নিয়ে ইউরোপ!
৫ বছর আগে
অস্ট্রেলিয়ান সংবাদ

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com