আন্তর্জাতিক ডেস্ক: অবিলম্বে ইয়েমেনে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন । সহিংসতার পরিবর্তে আরব দেশগুলোর সমস্যা সমাধানে রাজনৈতিক পদ্ধতিই সেরা পন্থা বলেও মন্তব্য করেছেন তিনি।ওয়াশিংটনে এক অনুষ্ঠানে দেয়া ভাষণে তিনি এ আহ্বান জানান। বান কি মুন বলেন, সাম্প্রতিক সংঘাতের আগে তিনজনের মধ্যে দুইজন ইয়েমেনিই মানবিক সহায়তার ওপর নির্ভরশীল ছিলেন। এখানকার খাদ্য নিরাপত্তা […]
আন্তর্জাতিক ডেস্ক:

অবিলম্বে ইয়েমেনে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন । সহিংসতার পরিবর্তে আরব দেশগুলোর সমস্যা সমাধানে রাজনৈতিক পদ্ধতিই সেরা পন্থা বলেও মন্তব্য করেছেন তিনি।ওয়াশিংটনে এক অনুষ্ঠানে দেয়া ভাষণে তিনি এ আহ্বান জানান।
বান কি মুন বলেন, সাম্প্রতিক সংঘাতের আগে তিনজনের মধ্যে দুইজন ইয়েমেনিই মানবিক সহায়তার ওপর নির্ভরশীল ছিলেন। এখানকার খাদ্য নিরাপত্তা ঝুঁকি আফ্রিকার দরিদ্রতম দেশটির চেয়েও বেশি বলে জানান মুন।তিনি বলেন ‘তাই সব পক্ষকে অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানাচ্ছি…. জীবনরক্ষাকারী সহায়তা দেয়ার ব্যবস্থা ও শান্তির পথকে সমর্থণ দেয়ার এখনই উত্তম সময়।’