এন,এস,ডব্লিউ(সিডনি ইনার ওয়েষ্ট)ভলেণ্টারী অব দ্যা ইয়ার এ্যাওয়ার্ড-২০১৬ প্রাপ্তি আবুল কালাম আজাদ খোকনের। সিডনির ক্যান্টারবারী সিটির ল্যাকাম্বা লাইব্রেরীর কমিউনিটি সেন্টারে এন,এস,ডব্লিউ(সিডনি ইনার ওয়েষ্ট)ভলেণ্টারী অব দ্যা ইয়ার এ্যাওয়ার্ড-২০১৬ প্রদান করা হয়। এই এওয়ার্ড প্রদানে নিউ সাউথ ওয়েলসকে ২০টি জোনে ভাগ করা হয় এবং তারই একটি জোন হল সিডনি ইনার ওয়েষ্ট। সিডনি ইনার ওয়েষ্ট থেকে ৫টি ক্যাটাগরিতে মোট […]
এন,এস,ডব্লিউ(সিডনি ইনার ওয়েষ্ট)ভলেণ্টারী অব দ্যা ইয়ার এ্যাওয়ার্ড-২০১৬ প্রাপ্তি আবুল কালাম আজাদ খোকনের।
সিডনির ক্যান্টারবারী সিটির ল্যাকাম্বা লাইব্রেরীর কমিউনিটি সেন্টারে এন,এস,ডব্লিউ(সিডনি ইনার ওয়েষ্ট)ভলেণ্টারী অব দ্যা ইয়ার এ্যাওয়ার্ড-২০১৬ প্রদান করা হয়।
এই এওয়ার্ড প্রদানে নিউ সাউথ ওয়েলসকে ২০টি জোনে ভাগ করা হয় এবং তারই একটি জোন হল সিডনি ইনার ওয়েষ্ট। সিডনি ইনার ওয়েষ্ট থেকে ৫টি ক্যাটাগরিতে মোট ৩২ জন এওয়ার্ড পেয়েছেন। অনুষ্ঠানে সর্বমোট ৩২ জন স্বেচ্ছাসেবককে কমিউনিটি ভলেনণ্টারীকে এই এওয়ার্ড প্রদান করা হয়। উত্ত ৩২ জনের মধ্যে ৫ জনই ছিলেন বাংলাদেশী। তারা হলেন-ফারানা মোস্তফা, ফেরদৌস সুলতানা, আবুল কালাম আজাদ খোকন,সাইফুল ইসলাম শরীফ রনি ও মোহাম্মদ। প্রথম বিজয়ীর স্হান পেয়েছেন ফারানা মোস্তফা।
এক অনাড়ম্বর অনুষ্ঠানে ল্যাকাম্বার প্রভাবশালী এমপি ও স্যাডো মন্ত্রী জিহাদ দিব অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্যানটারবারী সিটি কমিউনিটি সেন্টারের বর্তমান চীফ এক্সইকিউটিভ অফিসার মিসেস জুলিয়ান। বাংলাদেশী আজাদকে কমিউনিটি কাজের স্বীকৃতিস্বরূপ “কমিউনিটি ভলেনণ্টার এওয়ার্ড-২০১৪” পুরস্কার প্রদান করেন। আজাদ কেবল একজন সেচ্ছাসেবীই নন। লেখালেখি অঙ্গনেও তার সমান পদচারণা।
তিনি বর্তমানে নিউ সাউথ ওয়েলস স্বাস্থ্য বিভাগে কর্মরত ও তার প্রতিষ্ঠিত নবধারা নিউজ ডট নেট এর সম্পাদনার কাজ করে যাচ্ছেন। শত ব্যস্ততার মাঝেও তিনি সপ্তাহে কমপক্ষে চার ঘণ্টা সময় তিনি ক্যান্টারবুরি সিটি কমিউনিটি স্বেচ্ছাসেবী তিনি স্বেচ্ছাসেবক পরিবারের অন্যতম একজন সদস্য । ক্যান্টারবুরি সিটি কাউন্সিলের আওতাধীনে “২০১৩ সিটিজেন অব দ্যা ইয়ার এ্যাওয়ার্ড” পান। সিডনি ইনার ওয়েস্ট এলাকা থেকে ২০১২ এবং ২০১৩ সালের ভলান্টিয়ার অব দ্যা ইয়ার পুরষ্কার লাভ করেন কমিউনিটিতে তাঁর মূল্যবান সেবা প্রদানের জন্য ।
তিনি এ যাবৎ সামাজিক ও সেচ্ছাসেবী কাজের স্বীকৃতিস্বরূপ ত্রিশটিরও বেশী সম্মননা ও পুরস্কার পেয়েছেন।