মুসলিম দেশগুলোর সবচেয়ে বড় জোট ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি’র বিশেষ শীর্ষ সম্মেলনে ইসরায়েলকে চূড়ান্তভাবে বয়কটের ডাক এসেছে। শুক্রবার তুরস্কের ইস্তাম্বুল শহরে অনুষ্ঠিত এ সম্মেলনে এ আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি। একই সঙ্গে দেশটির সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করতে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে ইরানি প্রেসিডেন্ট বলেন, ‘ইসরায়েলের প্রধান সহযোগী হিসেবে যুক্তরাষ্ট্রের […]
মুসলিম দেশগুলোর সবচেয়ে বড় জোট ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি’র বিশেষ শীর্ষ সম্মেলনে ইসরায়েলকে চূড়ান্তভাবে বয়কটের ডাক এসেছে। শুক্রবার তুরস্কের ইস্তাম্বুল শহরে অনুষ্ঠিত এ সম্মেলনে এ আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি।
একই সঙ্গে দেশটির সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করতে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে ইরানি প্রেসিডেন্ট বলেন, ‘ইসরায়েলের প্রধান সহযোগী হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্কও পুনর্বিবেচনা করা উচিৎ।’
ইসরায়েলের বিরুদ্ধে লড়াইরত প্রতিরোধ আন্দোলনগুলোকে সর্বসম্মতভাবে সমর্থন দেয়ার জন্য ওআইসির প্রতি আহ্বান জানান হাসান রুহানি। এ সময় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি শত্রুতামূলক নীতির অবসানে বেশ কিছু প্রস্তাব তুলে ধরেন তিনি।