চলে গেলেন জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮০ বছর। শনিবার (১৮ আগস্ট) সকালে সুইজারল্যান্ডের বার্ন শহরের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুর কারণ এখনও ঘোষণা করা হয়নি। কফি আনান প্রথম আফ্রিকান হিসেবে জাতিসংঘের মহাসচিব হোন। তিনি যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়ে শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করেন। ১৯৩৮ সালে ঘানায় […]
চলে গেলেন জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮০ বছর। শনিবার (১৮ আগস্ট) সকালে সুইজারল্যান্ডের বার্ন শহরের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুর কারণ এখনও ঘোষণা করা হয়নি।
কফি আনান প্রথম আফ্রিকান হিসেবে জাতিসংঘের মহাসচিব হোন। তিনি যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়ে শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করেন।
১৯৩৮ সালে ঘানায় জন্ম নেওয়া কফি আনান জাতিসংঘের সপ্তম মহাসচিব ছিলেন। ১৯৯৭ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত ওই দায়িত্ব পালন করেন তিনি।
জাতিসংঘ অভিবাসন সংস্থা টুইটারে লিখেছে, আজ আমরা এক মহৎ প্রাণ, নেতা ও স্বপ্নদর্শী মানুষ জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানকে হারানোয় শোকাচ্ছন্ন।
ঘানার এ কূটনীতিক সুইজারল্যান্ডে থাকছিলেন। সেখানেই তিনি বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে জাতিসংঘ অভিবাসন সংস্থা আইওএম।