বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ও মডেল কারিনা কাপুর খান। ভারতের নামকরা কাপুর পরিবারে জন্ম নেয় কারিনা কাপুর। সাইফ আলী খানের সাথে বিয়ের পর তার নামের সাথে খান উপাধি দেয়া হয় তারপর তার নাম হয় কারিনা কাপুর খান। পারিবারিকভাবে তাকে “বেবো” নামে ডাকা হয়। বলিউডে কারিনা পাশাপাশি বেবো নামে অভিহিত করা হয়। ১৯৮০ সালে ২১ সেপ্টম্বর […]
বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ও মডেল কারিনা কাপুর খান। ভারতের নামকরা কাপুর পরিবারে জন্ম নেয় কারিনা কাপুর। সাইফ আলী খানের সাথে বিয়ের পর তার নামের সাথে খান উপাধি দেয়া হয় তারপর তার নাম হয় কারিনা কাপুর খান। পারিবারিকভাবে তাকে “বেবো” নামে ডাকা হয়। বলিউডে কারিনা পাশাপাশি বেবো নামে অভিহিত করা হয়।
১৯৮০ সালে ২১ সেপ্টম্বর তারিখে ভারতের মুম্বাই শহরে জন্মগ্রহণ করেন কারিনা কাপুর খান। তার পিতার নাম রণধীর কাপুর একজন অভিনেতা এবং মাতার নাম ববিতা শিবদাসানি তিনিই একজন অভিনেত্রী। তার বড় বোন অভিনেত্রী কারিশমা কাপুর।
কারিনার দাদা ছিলেন নামকরা অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা রাজ কাপুর, অন্যদিকে তার মাতামহ ছিলেন অভিনেতা হরি শিবদাসানি। তার প্র-পিতামহ ছিলেন অভিনেতা পৃথ্বীরাজ। অভিনেতা ঋষি কাপুর ও রাজীব কাপুর তার চাচা এবং অভিনেত্রী নীতু কাপুর তার চাচী এবং চাচাতো ভাই অভিনেতা রণবীর কাপুর, আরমান জৈন ও আদর জৈন।
কারিনা কাপুর জাম্নবাই নার্সারি স্কুল, মুম্বাইতে পড়েন। তারপর ওয়েলহাম গার্লস স্কুল, দেহরাদুন পড়েন। সেখান থেকে মুম্বাই শহরে ২ বছর মিথিবাই কলেজে পড়া শেষ করে। তখন তার আইনজীবী হওয়ার আগ্রহ জাগে।
মুম্বাই এর গভর্মেন্ট ল কলেজ ১ বছর পড়ার পর তার অভিনেত্রী হওয়ার আগ্রহ জাগে তাই সে মুম্বায়ের কিশোর নামিত কাপুর নামে অভিনয় প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেন। পরিবারে সবাই চলচ্চিত্রের জগতে নাম থাকায় তারও অভিনেত্রী হওয়ার আগ্রহ জাগে ও কিছু করার স্বপ্ন জাগে। তাই আজ তিনি বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হিসেবে পরিচিতি লাভ করেন।
২০০০ সালে রিফিউজি চলচ্চিত্র অমিতাভ বচ্চনের পুত্র অভিষেকের সাথে অভিনয়ের মধ্য দিয়ে তার চলচ্চিত্রে অভিষেক হয়েছিল। তার অসংখ্য চলচ্চিত্র বলিউডে বক্স অফিস রেকর্ড করেছে। তার জনপ্রিয় চলচ্চিত্র মধ্যে অন্যতম হলো ২০০০ সালে রিফিউজি, কভি খুশি কভি গম, অশোক। ২০০৪ সালে চামেলী, ও ২০০৬ সালে ওমরকার ,২০০৭ সালের জব উই মেট, ২০০৯ সালে থ্রি ইডিয়টস, কুরবান, ২০১২ সালে হিরোইন। ২০১৫ সালে বজরঙ্গী ভাইজান।
তিনি অসংখ্য পুরষ্কার অর্জন করেন। তিনি ছয়টি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড সাথে আরও অনেক পুরষ্কার পান। তার প্রথম পুরষ্কার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড হলো রিফিউজি চলচ্চিত্র শ্রেষ্ঠ অভিনেত্রী । কারিনা কাপুর খান মোট ৫০ টি চলচ্চিত্র অভিনয় করছেন।
অভিনেতা শাহিদ কাপুর এর সাথে তার প্রেমের সম্পর্ক ছিল বলে জানা যায়। তারপর নবাব সাইফ আলী খানের সাথে চলচ্চিত্রে কাজের মাধ্যমে তাদের সম্পর্ক গড়ে উঠে। ২০১২ সালে ১৬ অক্টোবর তারিখে তাদের বিয়ে হয়। কারিনা কাপুর সাইফ আলী খানের দ্বিতীয় স্ত্রী।২০১৬ সালে ২০ ডিসেম্বর তিনি পুত্র সন্তান জন্ম দেন। পুত্র সন্তানের নাম হলো তাইমুর আলী খান।
কারিনা কাপুর খান তার অভিনয়ের প্রতিভা দেখিয়ে দর্শকের মন জয় করে। চলচ্চিত্রের পাশাপাশি উপস্থাপিকা করেন। ২০১৮ সালে কয়েকটি শো তে উপস্থাপন করেন। তিনি ২০১১-২০১২ সালে এশিয়ার সেক্সিয়েস্ট ও হটেস্ট অভিনেত্রীর তালিকায় এবং টপ অভিনেত্রীর তালিকায় ছিলেন । বর্তমানে তিনি ভারতের ৫০ জন টপ অভিনেত্রী মধ্যে
আছেন।