Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

আন্তর্জাতিক
৯:১০ পিএম, ২ সেপ্টেম্বর ২০১৯

কাশ্মীরে পাকিস্তানের সামরিক মুখপাত্রের নামে পোস্টার!

ভারত অধিকৃত কাশ্মীরে পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুরের নামে পোস্টার সাঁটানোর খবর পাওয়া গেছে। কাশ্মীরি মিডিয়াগুলোর বরাতে জিয়ো নিউজ উর্দু জানায়, ভারতীয় বাহিনীর ব্যাপক নিরাপত্তা বেষ্টনির মধ্যেই অধিকৃত কাশ্মীরের বিভিন্ন এলাকায় মেজর জেনারেল আসিফ গফুরের ছবিসহ পোস্টার দেখা গেছে। বিভিন্ন গলিতে অসংখ্য লিফলেটও পড়ে থাকতে দেখা যায়। ভারত থেকে স্বাধীন হওয়ার দাবি […]

কাশ্মীরে পাকিস্তানের সামরিক মুখপাত্রের নামে পোস্টার!
নবধারা নিউজ অনলাইন
১ মিনিটে পড়ুন |

ভারত অধিকৃত কাশ্মীরে পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুরের নামে পোস্টার সাঁটানোর খবর পাওয়া গেছে।

কাশ্মীরি মিডিয়াগুলোর বরাতে জিয়ো নিউজ উর্দু জানায়, ভারতীয় বাহিনীর ব্যাপক নিরাপত্তা বেষ্টনির মধ্যেই অধিকৃত কাশ্মীরের বিভিন্ন এলাকায় মেজর জেনারেল আসিফ গফুরের ছবিসহ পোস্টার দেখা গেছে। বিভিন্ন গলিতে অসংখ্য লিফলেটও পড়ে থাকতে দেখা যায়।

ভারত থেকে স্বাধীন হওয়ার দাবি করে সাঁটানো এ সব পোস্টারে লেখা রয়েছে,ভূস্বর্গ কাশ্মীর থেকে ভারতীয়দের সরিয়ে দিতে আমরা আপনাদের পাশে আছি। এ ভূস্বর্গে দখলদারদের কোনো স্থান হতে পারে না।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ অধিদফতরের (আইএসপিআর) মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গফুর কাশ্মীর ইস্যুতে শুরু থেকে ব্রিফিং করছেন। কাশ্মীরি জনগণের যে কোনো সহায়তায় পাকিস্তান সেনাবাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন তিনি। তাছাড়া পুলওয়ামা হামলার পরও আলোচনায় ওঠে এসেছিলেন তিনি।

ধারণা করা হচ্ছে, তখন থেকেই কাশ্মীরিদের মাঝে জনপ্রিয় হয়ে ওঠেন আসিফ গফুর।

সূত্র: দশ দিগন্ত

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনিতে ‘হারমনি ডে’ উদযাপন
৪ বছর আগে
অস্ট্রেলিয়ান সংবাদ
সিডনিতে ১২তম ‘হোয়াইট রিবন ডে’ অনুষ্ঠিত
৫ বছর আগে
অস্ট্রেলিয়াতে বাবা দিবসের কথা
৫ বছর আগে
প্রাণ হাতে নিয়ে ইউরোপ!
৫ বছর আগে
অস্ট্রেলিয়ান সংবাদ

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com