Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

আন্তর্জাতিক
৯:২২ পিএম, ৮ জানুয়ারি ২০২০

কুয়েত ছাড়ছে মার্কিন সেনারা

তিনদিনের মধ্যে দ্রুত কুয়েত থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে দেশটি থাকা মার্কিন শিবির কমান্ডার। এ সংক্রান্ত একটি চিঠি পাওয়ার কথা জানিয়েছেন কুয়েতের প্রতিরক্ষামন্ত্রী। তিনি জানান, চিঠিটি তিনি কুয়েতে মার্কিন সেনা শিবিরের প্রধান কমান্ডারের পক্ষ থেকে এমন চিঠি পেয়েছেন। বুধবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘কুনা’র বরাত দিয়ে রয়টার্স এ খবর জানিয়েছে। সংবাদ সংস্থা কুনাকে […]

কুয়েত ছাড়ছে মার্কিন সেনারা
১ মিনিটে পড়ুন |

তিনদিনের মধ্যে দ্রুত কুয়েত থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে দেশটি থাকা মার্কিন শিবির কমান্ডার। এ সংক্রান্ত একটি চিঠি পাওয়ার কথা জানিয়েছেন কুয়েতের প্রতিরক্ষামন্ত্রী। তিনি জানান, চিঠিটি তিনি কুয়েতে মার্কিন সেনা শিবিরের প্রধান কমান্ডারের পক্ষ থেকে এমন চিঠি পেয়েছেন।

বুধবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘কুনা’র বরাত দিয়ে রয়টার্স এ খবর জানিয়েছে।

সংবাদ সংস্থা কুনাকে প্রতিরক্ষামন্ত্রী বলেন, আরিফজান ক্যাম্প থেকে এ জাতীয় একটি চিঠি পাওয়া অপ্রত্যাশিত। আমরা আরও বিস্তারিত তথ্যের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের সঙ্গে যোগাযোগ করছি।

এদিকে শুক্রবার মার্কিন ড্রোন হামলায় ইরানের কমান্ডার জেনারেল কাসেম সোলেইমানির হত্যার প্রতিশোধ নিতে বুধবার ভোররাতে ইরাকে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ‘আইন আল-আসাদ’সহ অন্য একটি ঘাঁটিতে হামলা চালায় ইরান। একের পর এক ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য অসংখ্য ক্ষেপণাস্ত্র হামলা করে ঘাঁটিটিকে গুঁড়িয়ে দেয় ইরানি সামরিক বাহিনী।

এতে ৮০ মার্কিন সেনা নিহতের দাবি করে ইরান। তবে ট্রাম্প এ হামলার প্রতিক্রিয়া জানান, সব ঠিক আছে। এর পর থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের তীব্র উত্তেজনা বিরাজ করছে।

এই উত্তেজনার মধ্যেই অঞ্চলটি থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণাটি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনিতে ‘হারমনি ডে’ উদযাপন
৪ বছর আগে
অস্ট্রেলিয়ান সংবাদ
সিডনিতে ১২তম ‘হোয়াইট রিবন ডে’ অনুষ্ঠিত
৫ বছর আগে
অস্ট্রেলিয়াতে বাবা দিবসের কথা
৫ বছর আগে
প্রাণ হাতে নিয়ে ইউরোপ!
৫ বছর আগে
অস্ট্রেলিয়ান সংবাদ

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com