মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরশিকে একটি মামলায় দোষী সাবস্ত্য করে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে দেশটির আদালত। ২০১১ সালে জেল ভেঙে গণহারে কয়েদিদের পালানোর একটি ঘটনায় জড়িত থাকার দায়ে মুরশিকে এই দণ্ড দেয়া হয়। মুরশির শাসনামলে বিক্ষোভকারীদের গ্রেফতার ও দমন নির্যাতনের অভিযোগে তাকে ২০ বিছরের কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছিল। মিশরের আইন অনুযায়ী এই দণ্ড […]

মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরশিকে একটি মামলায় দোষী সাবস্ত্য করে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে দেশটির আদালত। ২০১১ সালে জেল ভেঙে গণহারে কয়েদিদের পালানোর একটি ঘটনায় জড়িত থাকার দায়ে মুরশিকে এই দণ্ড দেয়া হয়।
মুরশির শাসনামলে বিক্ষোভকারীদের গ্রেফতার ও দমন নির্যাতনের অভিযোগে তাকে ২০ বিছরের কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছিল। মিশরের আইন অনুযায়ী এই দণ্ড কার্যকর করার আগে বিচারককে অবশ্যই ধর্মীয় কর্তৃপক্ষের মতামত নিতে হবে।
মিশরে মাত্র এক বছর ক্ষমতাসীন থাকার পর মুরশির বিরুদ্ধে বিক্ষোভ দেখা দিলে ২০১৩ সালে সেনাবাহিনী তাকে উৎখাত করে। তিনিই ছিলেন দেশটির প্রথম অবাধ ভোটের মাধ্যমে নির্বাচিত হওয়া প্রেসিডেন্ট। তার সংগঠন মুসলিম ব্রাদারহুডকেও নিষিদ্ধ করা হয় এবং বহু সদস্যকে গ্রেফতার করা হয়। মুরসির সমর্থকরা এসব মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ করছে।
বিবিসি
আন্তর্জাতিক সংবাদ