যুক্তরাষ্ট্রের ভারমন্ট রাজ্যে গভর্নর পদের জন্য প্রথমবারের মতো মনোনয়ন পেয়েছেন ক্রিস্টিন হলকুইস্ট নামের একজন হিজড়া। আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য নির্বাচনে তিনি বর্তমান গভর্নর রিপাবলিকান দলের ফিল স্কটের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে। হলিকুইস্টের মনোনয়নও এমন একটি নির্বাচনী বছরে দেয়া হলো যেবার রেকোর্ড সংখ্যক লেসবিয়ান, গে ও হিজড়া প্রার্থী রয়েছেন। এ বছর গভর্নর ও হাউস অব […]
যুক্তরাষ্ট্রের ভারমন্ট রাজ্যে গভর্নর পদের জন্য প্রথমবারের মতো মনোনয়ন পেয়েছেন ক্রিস্টিন হলকুইস্ট নামের একজন হিজড়া।
আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য নির্বাচনে তিনি বর্তমান গভর্নর রিপাবলিকান দলের ফিল স্কটের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে।
হলিকুইস্টের মনোনয়নও এমন একটি নির্বাচনী বছরে দেয়া হলো যেবার রেকোর্ড সংখ্যক লেসবিয়ান, গে ও হিজড়া প্রার্থী রয়েছেন। এ বছর গভর্নর ও হাউস অব রিপ্রেসেন্টেটিভসের জন্য রেকোর্ড সংখ্যক নারী প্রার্থীও রয়েছেন।
যুক্তরাষ্ট্রে এ বছর ৪৩ জন হিজড়া মনোনয়নের জন্য বিভিন্ন রাজনৈতিক দফতরে দৌড়ঝাঁপ করেছেন। কিন্তু এদের মধ্যে হলিকুইস্টই প্রথম হিজড়া যিনি ডেমোক্রেটিক পার্টির মতো বড় দল থেকে গভর্নর পদের জন্য মনোনয়ন পেয়েছেন।
খবর বিবিসি/এফএ/আরআইপি