Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

আন্তর্জাতিক
১০:০০ পিএম, ১২ সেপ্টেম্বর ২০১৯

চীনের এক্সিবিশনে অংশগ্রহণ করলে সার্বিক সহযোগীতা করবে চীনা কোম্পানি এমি ফেয়ার

চীনে কিচেন ও স্যানিটারি পণ্যের আন্তর্জাতিক বিকাশ এবং অভ্যন্তরীণ বাজারের ব্যবহারের উন্নয়নের জন্য ঝজিয়াং প্রদেশের ইইউ শহরে অনুষ্ঠিত হয়ে গেল তিনদিন ব্যাপী ইইউ কিচেন এন্ড স্যানিটারি ওয়্যার ইকুইপমেন্ট এক্সিবিশন-২০১৯। ইইউ বুইউ এক্সিবিশন সার্ভিস কোম্পানি (এমি ফেয়ার) এর উদ্যেগে ৭ সেপ্টেম্বর থেকে ৯ সেপ্টেম্বর তিনদিন ব্যাপী এই প্রদর্শনী ইইউ শহরে অবস্থিত ইইউ আন্তর্জাতিক এক্সপো সেন্টারে সফলভাবে […]

চীনের এক্সিবিশনে অংশগ্রহণ করলে সার্বিক সহযোগীতা করবে চীনা কোম্পানি এমি ফেয়ার
ছাইয়েদুল ইসলাম
১ মিনিটে পড়ুন |

চীনে কিচেন ও স্যানিটারি পণ্যের আন্তর্জাতিক বিকাশ এবং অভ্যন্তরীণ বাজারের ব্যবহারের উন্নয়নের জন্য ঝজিয়াং প্রদেশের ইইউ শহরে অনুষ্ঠিত হয়ে গেল তিনদিন ব্যাপী ইইউ কিচেন এন্ড স্যানিটারি ওয়্যার ইকুইপমেন্ট এক্সিবিশন-২০১৯।

ইইউ বুইউ এক্সিবিশন সার্ভিস কোম্পানি (এমি ফেয়ার) এর উদ্যেগে ৭ সেপ্টেম্বর থেকে ৯ সেপ্টেম্বর তিনদিন ব্যাপী এই প্রদর্শনী ইইউ শহরে অবস্থিত ইইউ আন্তর্জাতিক এক্সপো সেন্টারে সফলভাবে অনুষ্ঠিত হয়।

ইইউ বুইউ এক্সিবিশন সার্ভিস (এমি ফেয়ার) কোম্পানির জেনারেল ম্যানেজার এমি জং বলেন, আমাদের কোম্পানী তিনদিন ব্যাপী ইইউ কিচেন এন্ড স্যানিটারি ওয়্যার ইকুইপমেন্ট এক্সিবিশনের আয়োজন করেছে। এ প্রদর্শনীটি প্রতি বছরই অনুষ্ঠিত হয়। আশা কারি আগামী বছর আরো বেশি বিদেশি ক্রেতার সমাগম হবে। এমি ফেয়ার প্রতি বছর চল্লিশটির বেশি এক্সিবিশন আয়োজন করে থাকে।

তিনি বাংলাদেশী ব্যবসায়ীদের চীনে বিজনেস এক্সিবিশনে অংশগ্রহণ করার আহবান জানান। এক্সিবিশনে অংশগ্রহণ করার জন্য সার্বিক সহযোগীতা এমি ফেয়ার করবে বলে আশ্বাস দেন। চীনের বিভিন্ন প্রদেশ থেকে এক্সপোতে মোট ২৫০ টির বেশি কোম্পানী অংশ নিয়েছে। ৭৬০০ বর্গ মিটার এক্সিবিশনে হলে ৩৫০টির বেশি স্ট্যান্ডার্ড বুথ ছিল।

আমেরিকা, ইউরোপীয়, আফ্রিকা, ইরান, মঙ্গোলিয়া, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, তাজাকিস্থান, কাজাকিস্তান, সিরিয়া, ইয়েমেন, মিশর, ইরাক সহ বিশ্বের ৬৫টি দেশ থেকে ৫০০ জনের বেশি ক্রেতা প্রতিনিধিরা এক্সিবিশনে অংশগ্রহণ করে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনিতে ‘হারমনি ডে’ উদযাপন
৪ বছর আগে
অস্ট্রেলিয়ান সংবাদ
সিডনিতে ১২তম ‘হোয়াইট রিবন ডে’ অনুষ্ঠিত
৫ বছর আগে
অস্ট্রেলিয়াতে বাবা দিবসের কথা
৫ বছর আগে
প্রাণ হাতে নিয়ে ইউরোপ!
৫ বছর আগে
অস্ট্রেলিয়ান সংবাদ

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com