Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

বিনোদন
২:৫৬ পিএম, ২৫ জানুয়ারি ২০১৪

জাকির হোসেন রাজু নির্মাণ করছেন ময়নামতি

স্টাফ রিপোর্টার : নতুন সিনেমার কাজ শুরু করেছেন মেধাবী পরিচালক জাকির হোসেন রাজু। তার নতুন সিনেমার নাম ‘ময়ানমতি’। বিশাল ইউনিট নিয়ে গত ২০ নভেম্বর ভোলা জেলার উদ্দেশ্যে রওনা দেন তিনি। গত বৃহস্পতিবার ভোলাতেই মহরত শেষে শুটিং শুরু হয়। পরিচালক জানান, ভোলার বিভিন্ন আকর্ষণীয় অঞ্চলে একটানা কাজ চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। পুরো শুটিং শেষ করে […]

জাকির হোসেন রাজু নির্মাণ করছেন ময়নামতি
১ মিনিটে পড়ুন |

স্টাফ রিপোর্টার : নতুন সিনেমার কাজ শুরু করেছেন মেধাবী পরিচালক জাকির হোসেন রাজু। তার নতুন সিনেমার নাম ‘ময়ানমতি’। বিশাল ইউনিট নিয়ে গত ২০ নভেম্বর ভোলা জেলার উদ্দেশ্যে রওনা দেন তিনি। গত বৃহস্পতিবার ভোলাতেই মহরত শেষে শুটিং শুরু হয়। পরিচালক জানান, ভোলার বিভিন্ন আকর্ষণীয় অঞ্চলে একটানা কাজ চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। পুরো শুটিং শেষ করে তারপর পুরো ইউনিট ঢাকায় ফিরবে। কাজী জহিরের কালজয়ী ‘ময়নামতি’ সিনেমার আধুনিক সংস্করণে বেশ কিছু পরিবর্তন এবং নতুন নতুন সংযোজনের মাধ্যমে সিনেমাটি নির্মাণ করছে চিত্রা ফিল্মস। আর সার্বিক তত্ত্বাবধানে রয়েছে জাজ মাল্টিমিডিয়া। বর্তমান সময়ের সঙ্গে তাল রেখে গল্প, চিত্রনাট্য, গান এবং নির্মাণ  শৈলীতেও ব্যাপক পরিবর্তন আনা হয়েছে বলে জানান জাজ মাল্টিমিডিয়ার স্বত্বাধিকারী আব্দুল আজিজ। ছবির নতুন আকর্ষণ হিসেবে থাকছে নতুন আঙ্গিকের ৩টি গান। তবে ময়নামতি সিনেমার সেই জনপ্রিয় গান ‘অনেক সাধের ময়না’ গানটি এই চলচ্চিত্রেও ব্যবহৃত হচ্ছে। জাকির হোসেন রাজু জানান, ভিন্ন এক আবেগ কাজ করছে। এমন একটি সিনেমা নির্মাণ করবো-এটা ভাবিনি। একদিকে আনন্দ একদিকে ভয় কাজ করছে। দর্শকরা কিভাবে ডিজিটাল ময়নামতি গ্রহণ করবে, এ নিয়ে সংশয়ও কাজ করছে। তবে আমার শতভাগ আত্মবিশ্বাস সিনেমাটি দর্শকের কাছে নতুন কিছুই মনে হবে। উল্লেখ্য, কাজী জহির ময়না-মতি সেজেছিলেন রাজ্জাক এবং কবরী। আর জাকির হোসেন রাজুর ময়নামতি হচ্ছেন চলমান বাপ্পি ও মাহি।

 

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সৃষ্টিশীল মানুষই অমর : জয়
৬ বছর আগে
উপস্থাপনার মধ্য দিয়েই তিনি সবার হৃদয়ে
৬ বছর আগে
স্বপ্ন
৬ বছর আগে
অস্ট্রেলিয়ান সংবাদ
পাঁচ লাইন
৬ বছর আগে
অস্ট্রেলিয়ান সংবাদ

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com