জাতীয় দেশবাসীর কাছে দোয়া চাইলেন খাদিজা শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা বদরুল আলমের চাপাতির আঘাতে আহত সিলেটের সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী নার্গিস বেগম খাদিজা আক্তার দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। শনিবার দুপুরে অসুস্থ খাদিজা প্রথমবারের মতো দেশবাসীর সামনে কথা বলেন। রাজধানীর স্কয়ার হাসপাতালে এক সংবাদ সম্মেলনে দুঃসময়ে তাকে সমর্থনের জন্য দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন খাদিজা। সংবাদ […]
জাতীয় দেশবাসীর কাছে দোয়া চাইলেন খাদিজা
শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা বদরুল আলমের চাপাতির আঘাতে আহত সিলেটের সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী নার্গিস বেগম খাদিজা আক্তার দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
শনিবার দুপুরে অসুস্থ খাদিজা প্রথমবারের মতো দেশবাসীর সামনে কথা বলেন।
রাজধানীর স্কয়ার হাসপাতালে এক সংবাদ সম্মেলনে দুঃসময়ে তাকে সমর্থনের জন্য দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন খাদিজা। সংবাদ সম্মেলনে সবাইকে সালাম জানিয়ে তিনি বলেন, ‘দেশবাসী, সবাইকে ধন্যবাদ জানাই। আপনারা আমার জন্য অনেক দোয়া করেছেন। আপনাদের দোয়ায় আমি সুস্থ আছি, ভালো আছি। আপনারা আমার জন্য আরও দোয়া করবেন, আমি যেন সম্পূর্ণ সুস্থ হই।’