২০১৬ সালের ১ জুলাই হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলায় নিহত জাপানি নাগরিকদের স্মরণে মেট্রো রেলের স্টেশনের নামকরণ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার।এতে সন্তোষ প্রকাশ করেছে জাপান। গতকাল বুধবার মালদ্বীপের রাজধানী মালেতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহিরয়ার আলমের সঙ্গে বৈঠকে জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী তোশিকো আবে এ কথা জানান। এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি জাপান সফরে গিয়ে […]
২০১৬ সালের ১ জুলাই হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলায় নিহত জাপানি নাগরিকদের স্মরণে মেট্রো রেলের স্টেশনের নামকরণ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার।এতে সন্তোষ প্রকাশ করেছে জাপান। গতকাল বুধবার মালদ্বীপের রাজধানী মালেতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহিরয়ার আলমের সঙ্গে বৈঠকে জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী তোশিকো আবে এ কথা জানান।
এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি জাপান সফরে গিয়ে হলি আর্টিজানে হামলায় নিহত জাপানিদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করায় কৃতজ্ঞতা জানান জাপানের এ কূটনীতিক।
২০১৬ সালের ১ জুলাই রাতে ঢাকার গুলশানে হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলায় সাত জাপানি নাগরিকসহ ২৪ জন নিহত হয়। নিহত জাপানি নাগরিকরা বাংলাদেশের প্রথম মেট্রো রেল প্রকল্পে কর্মরত ছিলেন।
মালদ্বীপের মালেতে গতকাল তোশিকো আবের সঙ্গে বৈঠকে মো. শাহিরয়ার আলম রোহিঙ্গাদের মিয়ানমারে সম্মানজনক ও নিরাপদ প্রত্যাবাসন এবং সেই সঙ্গে অন্তর্বর্তী সময়ের জন্য ভাসানচরে স্থানান্তরপ্রক্রিয়া শুরু করতে জাপানের সহযোগিতা চান। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মালেতে চতুর্থ ভারত মহাসাগর সম্মেলনের ফাঁকে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। দক্ষ কর্মী নেওয়ার জন্য বাংলাদেশকে উৎস দেশের তালিকায় অন্তর্ভুক্ত করায় জাপান সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বাংলাদেশ থেকে জাপানে কর্মী নিয়োগের বিষয়ে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী দুই দেশের নিবিড়ভাবে কাজ করার ওপর উভয় কূটনীতিক জোর দেন।
বৈঠকে উভয় পক্ষ জাপানের উন্নয়ন সহযোগিতা সময়মতো বাস্তবায়নে সম্মত হয়। শাহিরয়ার আলম যমুনা নদীর ওপর নতুন রেল সেতু নির্মাণে জাপানের সহযোগিতা চান এবং জাপানি পক্ষ এ ক্ষেত্রে সমর্থন ও সহযোগিতা পুনর্ব্যক্ত করে।