Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

আন্তর্জাতিক
১০:০৩ এএম, ১২ জুন ২০১৯

জার্মানির হামবূর্গের প্রবাসীদের সাথে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির ঈদ পালন

নবধারা নিউজ ডেস্ক। সিডনি। অষ্ট্রেলিয়া। জুন ২০১৯। জার্মানির হামবূর্গের প্রবাসী বাংলাদেশিদের সাথে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবার ঈদ পালন করেছেন। এই নগরীতে প্রবাসী বাংলাদেশিরা পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন অত্যন্ত আনন্দের মাঝে। বাংলাদেশী ইসলামী সেন্টারের মাঠে ঈদের নামাজের পর বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেন তারা। হামবূর্গ ও পার্শ্ববর্তী এলাকায় বসবাসকারী বাংলাদেশিসহ বিপুল […]

জার্মানির হামবূর্গের প্রবাসীদের সাথে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির ঈদ পালন
১ মিনিটে পড়ুন |

নবধারা নিউজ ডেস্ক। সিডনি। অষ্ট্রেলিয়া। জুন ২০১৯।

জার্মানির হামবূর্গের প্রবাসী বাংলাদেশিদের সাথে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবার ঈদ পালন করেছেন। এই নগরীতে প্রবাসী বাংলাদেশিরা পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন অত্যন্ত আনন্দের মাঝে। বাংলাদেশী ইসলামী সেন্টারের মাঠে ঈদের নামাজের পর বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেন তারা। হামবূর্গ ও পার্শ্ববর্তী এলাকায় বসবাসকারী বাংলাদেশিসহ বিপুল সংখ্যক মুসলমানরা ঈদের নামাজ আদায় করেন এখানে।

 

ঈদের নামাজের পূর্বে আলোচনায় খতিব ঈদুল ফিতরের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে প্রত্যেক মুসলমানকে একে অপরের প্রতি ভ্রাতৃত্ব, সম্প্রীতি, শ্রদ্ধা এবং সহমর্মিতার দৃষ্টান্ত স্থাপন করার জন্য আহ্বান জানান। ঈদের জামাত শেষে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলমান অভিবাসীদের উত্তরোত্তর সাফল্য কামনা করে দোয়া করেন।

ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন বাণিজ্যমন্ত্রী এলাকাবাসীদের সাথে। তিনি চার দিনের সফরে ব্যবসায়ী কনফারেন্সে জার্মানিতে গিয়েছিলেন। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বাংলাদেশী রাজনীতিবিদ এবং রংপুর-৪ আসনের সংসদ সদস্য। তিনি ২০০৮ সালে ও ২০১৪ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। এরপর ২০১৮ সালে টানা তৃতীয়বারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। বাণিজ্যমন্ত্রী মুনশি একজন বীর মুক্তিযাদ্ধাও।

এ সময় বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জাগরণ সংগঠনের সহ সভাপতি এ্যাপলো আলমগীরসহ অন্যান্য সদস্যবৃন্দ ও হামবূর্গের এলাকাবাসী।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনিতে ‘হারমনি ডে’ উদযাপন
৪ বছর আগে
অস্ট্রেলিয়ান সংবাদ
সিডনিতে ১২তম ‘হোয়াইট রিবন ডে’ অনুষ্ঠিত
৫ বছর আগে
অস্ট্রেলিয়াতে বাবা দিবসের কথা
৫ বছর আগে
প্রাণ হাতে নিয়ে ইউরোপ!
৫ বছর আগে
অস্ট্রেলিয়ান সংবাদ

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com