Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

আন্তর্জাতিক
১০:৪৩ এএম, ১১ জুন ২০১৯

জার্মানির হামবূর্গে জাগরণ সংগঠনের ঈদ উৎসব

নবধারা নিউজ ডেস্ক। সিডনি। অষ্ট্রেলিয়া। জুন ২০১৯। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর এই আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নিতে জার্মানির হামবূর্গে জাগরণ সংগঠনের প্রবাসী বাংলাদেশিরা আয়োজন করেছিলেন ঈদ উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান। জার্মানের দ্বিতীয় বড় শহর হামবূর্গ আর এই শহরে প্রবাসী ‘জার্মান বাংলাদেশ সমিতি’ উদ্যোগে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে […]

জার্মানির হামবূর্গে জাগরণ সংগঠনের ঈদ উৎসব
২ মিনিটে পড়ুন |

নবধারা নিউজ ডেস্ক। সিডনি। অষ্ট্রেলিয়া। জুন ২০১৯।
ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর এই আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নিতে জার্মানির হামবূর্গে জাগরণ সংগঠনের প্রবাসী বাংলাদেশিরা আয়োজন করেছিলেন ঈদ উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

জার্মানের দ্বিতীয় বড় শহর হামবূর্গ আর এই শহরে প্রবাসী ‘জার্মান বাংলাদেশ সমিতি’ উদ্যোগে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে ঈদ পরবর্তী এই মিলনমেলা অনুষ্ঠিত হয়। হামবূর্গ এলাকায় বসবাসকারী বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি এতে অংশগ্রহণ করেন।

মনোমুগ্ধকর এই সংগঠনের সভাপতি ড. শামীম মাহমুদ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। তিনি সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রবাসে বেড়ে উঠা আমাদের আগামী প্রজন্মকেও দেশের সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দিতে হবে।

অনুষ্ঠানে বত্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মাহবুব আলম ও সহ সভাপতি এ্যাপলো আলমগীর। অনুষ্ঠানের আরো সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন কামাল মাহামুদ (ভুলু ) ও শাহিনুর প্রমুখ।

এ্যাপলো আলমগীর জাগরণ সংগঠনের সহ সভাপতি ও একজন নি:স্বার্থ সমাজকর্মী। তিনি জানান, ঈদের আনন্দকে ভাগাভাগি করে নিতে এবং সকল হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে প্রবাসে সবাই যেন মিলেমিশে থাকতে পারে, সে জন্যই তারা এই মিলনমেলার আয়োজন করেছেন।

অনুষ্ঠানে আরো উপস্হিত ছিলেন শিরিন গাজী, এনায়েত উল্লাহ,শিল্পী কামাল সিকদার, ইলোরা সিকদার, মিলি মাহমুদ, রাজিয়া এ্যাপলো, ফারজানা নিনিয়া ও ফরিদ প্রমুখ।

অনুষ্ঠানে জার্মান প্রবাসী শিল্পীদের মধ্যে গান পরিবেশন করেন দীপা আলম ও ফারজানা ফিরোজ বীথি এবং উপস্থিত সকলকে মুগ্ধ করে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনিতে ‘হারমনি ডে’ উদযাপন
৪ বছর আগে
অস্ট্রেলিয়ান সংবাদ
সিডনিতে ১২তম ‘হোয়াইট রিবন ডে’ অনুষ্ঠিত
৫ বছর আগে
অস্ট্রেলিয়াতে বাবা দিবসের কথা
৫ বছর আগে
প্রাণ হাতে নিয়ে ইউরোপ!
৫ বছর আগে
অস্ট্রেলিয়ান সংবাদ

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com