Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

আন্তর্জাতিক
১২:১৭ পিএম, ১৫ জানুয়ারি ২০২০

ট্রাম্পের বিচার শুরু আগামী সপ্তাহে

আগামী সাত দিনের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসনের বিষয়ে সিনেটে বিচার শুরু হবে। বুধবারই অভিশংসন প্রস্তাব সিনেটে পাঠানো হবে বলে ঘোষণা দিয়েছেন স্পিকার ন্যান্সি পেলোসি। রিপাবলিকান নেতা মিচ ম্যাককনেল মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। সিনেটে রিপাবলিকারদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। ম্যাককনেল কেনটাকির রিপাবলিকান সিনেটর। তিনি বলেন, প্রতিনিধি পরিষদ বুধবার ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব উচ্চকক্ষে পাঠাবে […]

ট্রাম্পের বিচার শুরু আগামী সপ্তাহে
২ মিনিটে পড়ুন |

আগামী সাত দিনের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসনের বিষয়ে সিনেটে বিচার শুরু হবে। বুধবারই অভিশংসন প্রস্তাব সিনেটে পাঠানো হবে বলে ঘোষণা দিয়েছেন স্পিকার ন্যান্সি পেলোসি। রিপাবলিকান নেতা মিচ ম্যাককনেল মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

সিনেটে রিপাবলিকারদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। ম্যাককনেল কেনটাকির রিপাবলিকান সিনেটর। তিনি বলেন, প্রতিনিধি পরিষদ বুধবার ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব উচ্চকক্ষে পাঠাবে বলে মনে করছেন তিনি।

এই রিপাবলিকান নেতা বলেন, আমরা আশা করছি যে, আগামী মঙ্গলবারই এ বিষয়ে প্রকৃত বিচার শুরু হবে। এই বিচার প্রক্রিয়ার নেতৃত্ব দেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস। ট্রাম্প তার ক্ষমতার অপব্যবহার করেছেন এবং কংগ্রেসের কাজে বাধা সৃষ্টি করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

এর আগে প্রতিনিধি পরিষদে স্পিকার ন্যান্সি পেলোসি বলেন, বুধবার সিনেটে প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব পাঠাবেন ডেমোক্রেটরা। তিনি বলেন, আমেরিকার জনগণের সত্য জানার অধিকার রয়েছে।

তিনি আরও বলেন, সংবিধান অনুযায়ী বিচার হবে। প্রেসিডেন্ট এবং সিনেটরদের বিচারের মুখোমুখি হতে হবে। অভিশংসনের বিষয়ে সিনেটে বিচার হওয়া তৃতীয় মার্কিন প্রেসিডেন্ট হতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে প্রেসিডেন্ট অ্যান্ড্রু জনসন এবং বিল ক্লিনটন প্রতিনিধি পরিষদে অভিশংসিত হয়েছিলেন। তবে তারা কেউই শেষ পর্যন্ত ক্ষমতাচ্যুত হননি।

সিনেটে ট্রাম্প বিচারের মুখোমুখি হওয়ার পর শুনানি শেষে এ বিষয়ে ভোট হবে। ট্রাম্পের অভিশংসনের পক্ষে দুই তৃতীয়াংশ ভোট পড়লে প্রেসিডেন্ট পদ ছাড়তে হবে তাকে। তবে রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেটে এমন কিছু ঘটার সম্ভাবনা নেই। তাই আপাতত প্রেসিডেন্টের পদে ট্রাম্পই থাকছেন এটা মোটামুটি নিশ্চিত।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনিতে ‘হারমনি ডে’ উদযাপন
৪ বছর আগে
অস্ট্রেলিয়ান সংবাদ
সিডনিতে ১২তম ‘হোয়াইট রিবন ডে’ অনুষ্ঠিত
৫ বছর আগে
অস্ট্রেলিয়াতে বাবা দিবসের কথা
৫ বছর আগে
প্রাণ হাতে নিয়ে ইউরোপ!
৫ বছর আগে
অস্ট্রেলিয়ান সংবাদ

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com