Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

আন্তর্জাতিক
১১:২৭ এএম, ২৭ এপ্রিল ২০১৫

ডিজলাইক বাটন আসছে ফেসবুকে

জাকারবার্গ জানান, দুই বছর আগে এই বিষয়ে ব্যবহারকারীদের উপর এক জরিপ চালানো হয়েছিল। প্রায় ৭ লাখ ব্যবহারকারীর উপর পরিচালিত ওই জরিপে ডিজলাইক বাটনের ব্যাপারে ব্যবহারকারীদের মধ্যে আগ্রহ দেখা গিয়েছিল। বিষয়টিকে চমকপ্রদ আখ্যা দিয়ে জাকারবার্গ বলেন, চাইলে এটি অনেক আগেই চালু করা যেতো। তবে এই বাটন থাকলে অনেক ব্যবহারকারীকেই বিভিন্ন সময় বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হতে পারে, […]

ডিজলাইক বাটন আসছে ফেসবুকে
১ মিনিটে পড়ুন |

জাকারবার্গ জানান, দুই বছর আগে এই বিষয়ে ব্যবহারকারীদের উপর এক জরিপ চালানো হয়েছিল। প্রায় ৭ লাখ ব্যবহারকারীর উপর পরিচালিত ওই জরিপে ডিজলাইক বাটনের ব্যাপারে ব্যবহারকারীদের মধ্যে আগ্রহ দেখা গিয়েছিল। বিষয়টিকে চমকপ্রদ আখ্যা দিয়ে জাকারবার্গ বলেন, চাইলে এটি অনেক আগেই চালু করা যেতো। তবে এই বাটন থাকলে অনেক ব্যবহারকারীকেই বিভিন্ন সময় বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হতে পারে, এমনটি ভেবে এটি চালু করা হয়নি। ডিজলাইক বাটন যুক্ত করার পরিকল্পনা করছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক।
ব্যবহারকারীদের সাথে প্রশ্নোত্তর পর্বে এক প্রশ্নের জবাবে এমনটিই জানিয়েছেন ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। তিনি আরও বলেন, লাইক বাটনের ব্যাপারে কারোই আপত্তি নেই। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাঁদের ভালো লাগার ব্যাপারটি তুলে ধরেন। কিন্তু ডিজলাইক বাটনের মাধ্যমে প্রকাশ করা অনুভূতি লাইক বাটনের মত অবশ্যই হবে না। ব্যবহারকারীদের অস্বস্তির হবে, এটি ভেবেই বিষয়টি নিয়ে এখনও আরও পরীক্ষা নিরীক্ষা চালানো হচ্ছে বলে জানান তিনি। এমনকি ডিজলাইক বাটন তাঁর নিজেরও পছন্দের নয় বলে জানান তিনি। ১১ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের মেনলো পার্কে জাকারবার্গ ব্যবহারকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনিতে ‘হারমনি ডে’ উদযাপন
৪ বছর আগে
অস্ট্রেলিয়ান সংবাদ
সিডনিতে ১২তম ‘হোয়াইট রিবন ডে’ অনুষ্ঠিত
৫ বছর আগে
অস্ট্রেলিয়াতে বাবা দিবসের কথা
৫ বছর আগে
প্রাণ হাতে নিয়ে ইউরোপ!
৫ বছর আগে
অস্ট্রেলিয়ান সংবাদ

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com