Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

আন্তর্জাতিক
৪:৪৮ এএম, ১৩ নভেম্বর ২০২০

ডিভোর্স হলে ৬৮ মিলিয়ন ডলার দেনমোহর দিতে হবে ট্রাম্পকে

সময়টা বেশ খারাপ যাচ্ছে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। মেলানিয়া ট্রাম্পের এক আইনি পরামর্শদাতা জানিয়েছেন যদি ডোনাল্ড ও মেলানিয়ার ডিভোর্স বাস্তবায়িত হয়, তবে স্ত্রীকে মোটা অঙ্কের দেনমোহর দিতে হবে ট্রাম্পকে। অঙ্কটা ৬৮ মিলিয়ন মার্কিন ডলারের। ১৫ বছর আগে বৈবাহিক সম্পর্কের শুরু হয়েছিল ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়ার। তবে বেশ কয়েক বছর ধরেই এই সম্পর্কটা শুধু চুক্তির […]

ডিভোর্স হলে ৬৮ মিলিয়ন ডলার দেনমোহর দিতে হবে ট্রাম্পকে
২ মিনিটে পড়ুন |

সময়টা বেশ খারাপ যাচ্ছে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। মেলানিয়া ট্রাম্পের এক আইনি পরামর্শদাতা জানিয়েছেন যদি ডোনাল্ড ও মেলানিয়ার ডিভোর্স বাস্তবায়িত হয়, তবে স্ত্রীকে মোটা অঙ্কের দেনমোহর দিতে হবে ট্রাম্পকে। অঙ্কটা ৬৮ মিলিয়ন মার্কিন ডলারের।

১৫ বছর আগে বৈবাহিক সম্পর্কের শুরু হয়েছিল ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়ার। তবে বেশ কয়েক বছর ধরেই এই সম্পর্কটা শুধু চুক্তির ছিল বলে জানিয়েছেন ঘনিষ্ঠরা। হোয়াইট হাউস ছাড়ার পরেই ট্রাম্প ও মেলানিয়ার ডিভোর্স হবে, এই খবর ইতিমধ্যেই প্রকাশিত।

আইনি পরামর্শদাতা জানাচ্ছেন, যে জীবনযাত্রায় মেলানিয়া অভ্যস্ত, সেখানে এই টাকার অঙ্ক দিতে হবে ডোনাল্ড ট্রাম্পকে। উল্লেখ্য, ট্রাম্পের আগের দুটি বৈবাহিক সম্পর্কেও খোরপোষ দিতে হয় তাঁকে। ট্রাম্পের দ্বিতীয় স্ত্রী মার্লা ম্যাপেলস ২ মিলিয়ন মার্কিন ডলার খোরপোষ পেয়েছিলেন।

ট্রাম্পের প্রথম স্ত্রী ইভানা ট্রাম্প পেয়েছিলেন ১৪ মিলিয়ন মার্কিন ডলার, সঙ্গে কানেকটিকাটে একটি প্রাসাদপম বাড়ি, নিউ ইয়র্কে একটি অ্যাপার্টমেন্ট, বছরে একবার করে ফ্লোরিডার বিলাসবহুল ম্যের এ ল্যাগো রিসর্টে ভ্রমণের সুযোগ।

এই প্রসঙ্গে ডেইলি মেল নিজেদের প্রতিবেদনে উদ্ধৃত করেছে ট্রাম্প প্রশাসনের এক উচ্চপদস্থ আধিকারিককে। ওই আধিকারিক জানাচ্ছেন, যে কোনও দিনই বিদায়ী মার্কিন প্রেসিডেন্টকে বিবাহ বিচ্ছেদের নোটিশ পাঠাতে পারেন বিদায়ী ফার্স্ট লেডি।

উল্লেখ্য ওই আধিকারিক মেলানিয়া ট্রাম্পের সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন অতীতে। ওই আধিকারিকের দাবি ডোনাল্ড ট্রাম্প ও তাঁর স্ত্রীর সম্পর্ক মোটেও ভালো নয়। দীর্ঘদিন ধরেই সম্পর্কে ফাটল ধরেছে তাঁদের। মেলানিয়া এই নির্বাচনের ফল বেরোনো পর্যন্ত অপেক্ষা করছিলেন বলে খবর। এরপরেই তিনি তাঁর সিদ্ধান্ত জানাবেন বলে খবর।

মেলানিয়ার প্রাক্তন সহযোগি স্টেফনি ওয়োকঅফ ছিলেন আমেরিকার ফার্স্ট লেডির উপদেষ্টা। তিনি দাবি করেছেন হোয়াইট হাউসে ট্রাম্প ও মেলানিয়া পৃথক ঘরে থাকতেন। তাঁদের মধ্যে সম্পর্ক ছিল শুধুমাত্রা আর্থিক লেনদেনের।

এই একই তথ্য দিচ্ছেন মেলানিয়ার আরেক সহকর্মী ওমারোসা ম্যানিগল্ট নিউমান। তিনিও জানিয়েছেন ট্রাম্প ও তাঁর স্ত্রীর সম্পর্ক খাদের কিনারায় দাঁড়িয়ে রয়েছে। যে কোনও মুহুর্তে তা ভেঙে যেতে পারে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনিতে ‘হারমনি ডে’ উদযাপন
৪ বছর আগে
অস্ট্রেলিয়ান সংবাদ
সিডনিতে ১২তম ‘হোয়াইট রিবন ডে’ অনুষ্ঠিত
৫ বছর আগে
অস্ট্রেলিয়াতে বাবা দিবসের কথা
৫ বছর আগে
প্রাণ হাতে নিয়ে ইউরোপ!
৫ বছর আগে
অস্ট্রেলিয়ান সংবাদ

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com