আজ থেকে শুরু হওয়া নতুন মাস সেপ্টেম্বর মাসে জ্বালানি তেলের দাম কমেছে কাতারে। ফলে চলতি মাসে বেশ স্বস্তিতে যানবাহন চালাতে পারবেন কাতারের নাগরিক ও বিদেশিরা। ৩১ আগস্ট কাতার পেট্রোলিয়াম এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। আরও জানানো হয়, চলতি মাসজুড়ে কাতারে সুপার গ্রেডের পেট্রোল (সুপার) প্রতি লিটার বিক্রি হবে এক রিয়াল ৮০ দিরহামে, আর প্রিমিয়াম গ্রেডের […]
আজ থেকে শুরু হওয়া নতুন মাস সেপ্টেম্বর মাসে জ্বালানি তেলের দাম কমেছে কাতারে। ফলে চলতি মাসে বেশ স্বস্তিতে যানবাহন চালাতে পারবেন কাতারের নাগরিক ও বিদেশিরা। ৩১ আগস্ট কাতার পেট্রোলিয়াম এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
আরও জানানো হয়, চলতি মাসজুড়ে কাতারে সুপার গ্রেডের পেট্রোল (সুপার) প্রতি লিটার বিক্রি হবে এক রিয়াল ৮০ দিরহামে, আর প্রিমিয়াম গ্রেডের পেট্রোল (আদি) বিক্রি হবে প্রতি লিটার এক রিয়াল ৭০ দিরহামে।
গত মাসে সুপার বিক্রি হয়েছে এক রিয়াল ৯০ দিরহামে, যা বর্তমান দামের চেয়ে দশ দিরহাম বেশি ছিল। আর আদি গত মাসে বিক্রি হয়েছে এক রিয়াল ৮০ দিরহামে, এটিও বর্তমান দামের চেয়ে ১০ দিরহাম বেশি ছিল।
কমেছে ডিজেলের দামও। গত মাসে কাতারে ডিজেলের দাম লিটার প্রতি এক রিয়াল ৯০ দিরহাম থাকলেও চলতি মাসে তা বিক্রি হবে প্রতি লিটার এক রিয়াল ৮৫ দিরহামে।
২০১৬ সালের এপ্রিল মাস থেকে প্রতি মাসে নতুন মূল্যতালিকা কার্যকরের এই পদ্ধতি চালু হওয়ার পর তেলের দাম এখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। শুরুর দিকে কাতারের শিল্প ও জ্বালনি মন্ত্রণালয় এই মূল্য নির্ধারণ করলেও বর্তমানে কাতার পেট্রোলিয়াম কর্তৃপক্ষ এই দায়িত্ব পালন করছে। মাসের শেষে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে পরবর্তী মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ করে দেওয়া হয়ে থাকে।
সূত্র: দশ দিগন্ত