Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

আন্তর্জাতিক
১০:০০ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০১৯

দুবাইতে স্যানমার প্রপার্টি লাক্সারি শো অনুষ্ঠিত

নিজের দেশ, নিজের বাড়ি স্লোগানে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী ‘স্যানমার ইউএই লাক্সারি প্রপার্টি শো’। গত ১৩ ও ১৪ সেপ্টেম্বর দুবাইস্থ দেরা ক্রিক এ রেডিসন ব্লু হোটেলে এই মেলা অনুষ্ঠিত হয়। হোটেলের ১১ তলায় আল শামস সম্মেলন কক্ষে বিকাল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত চলে মেলার কার্যক্রম। কার্যক্রম চলাকালীন সময় মেলা সকলের […]

দুবাইতে স্যানমার প্রপার্টি লাক্সারি শো অনুষ্ঠিত
কামরুল হাসান জনি
১ মিনিটে পড়ুন |

নিজের দেশ, নিজের বাড়ি স্লোগানে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী ‘স্যানমার ইউএই লাক্সারি প্রপার্টি শো’। গত ১৩ ও ১৪ সেপ্টেম্বর দুবাইস্থ দেরা ক্রিক এ রেডিসন ব্লু হোটেলে এই মেলা অনুষ্ঠিত হয়। হোটেলের ১১ তলায় আল শামস সম্মেলন কক্ষে বিকাল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত চলে মেলার কার্যক্রম। কার্যক্রম চলাকালীন সময় মেলা সকলের জন্যে উন্মুক্ত রাখা হয়। মেলায় গ্রাহকদের জন্যে ঢাকা ও চট্টগ্রামের হাজারেরও বেশি ফ্ল্যাট, দোকান ও অফিস স্পেস প্রদর্শন করা হয়।

আয়োজকরা জানান, আরব আমিরাতে বসবাসরত প্রবাসীদের নিকট রিয়েল এস্টেট বিনিয়োগ আরও সহজতর করা এবং অধিকতর গ্রাহক সেবা প্রদানের লক্ষ্যে দেশের শীর্ষ স্থানীয় রিয়েল এস্টেট কোম্পানি স্যানমার প্রপার্টিজ লিমিটেড দুবাইস্থ ডাউন টাউন এলাকায় স্ট্যান্ডার্ড চাটার্ড টাওয়ার এ ব্যবসায়িক কার্যক্রম শুরু করেছে। মূলত সেটি জানান দিতেই উক্ত মেলার আয়োজন করা হয়।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনিতে ‘হারমনি ডে’ উদযাপন
৪ বছর আগে
অস্ট্রেলিয়ান সংবাদ
সিডনিতে ১২তম ‘হোয়াইট রিবন ডে’ অনুষ্ঠিত
৫ বছর আগে
অস্ট্রেলিয়াতে বাবা দিবসের কথা
৫ বছর আগে
প্রাণ হাতে নিয়ে ইউরোপ!
৫ বছর আগে
অস্ট্রেলিয়ান সংবাদ

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com