Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

বাংলাদেশি
৬:২৫ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৯

না ফেরার দেশে প্রধানমন্ত্রীর সামরিক সচিব

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন (বীর বিক্রম) পিএসসি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার বিকেল সোয়া পাঁচটায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তিনি মারা যান। এই সেনা কর্মকর্তার বয়স হয়েছিল ৫৯ বছর। ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। জয়নুল আবেদীনের মৃত্যুতে গভীর শোক ও […]

না ফেরার দেশে প্রধানমন্ত্রীর সামরিক সচিব
১ মিনিটে পড়ুন |

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন (বীর বিক্রম) পিএসসি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার বিকেল সোয়া পাঁচটায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তিনি মারা যান। এই সেনা কর্মকর্তার বয়স হয়েছিল ৫৯ বছর।

ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। জয়নুল আবেদীনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জয়নুল আবেদীন ১৯৬০ সালে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর দুই মেয়ে রেখে গেছেন। দুই মেয়েই প্রবাসে থাকেন। এক মেয়ে বিবাহিত এবং অন্যজন পড়াশুনা করছেন।

জয়নুল আবেদী প্রথম লেখাপড়া শুরু করেন চুনতি হাকিমিয়া আলিয়া মাদ্রাসায় এবং ১৯৭০ সালে ফৌজদারহাট ক্যাডেট কলেজে ভর্তি হন। ১৯৭৮ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন। বীর বিক্রম উপাধি পাওয়া এই সেনা কর্মকর্তা ২০১১ সাল থেকে প্রধানমন্ত্রীর সামরিক সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

আগামীকাল বুধবার বিকেলে বাংলাদেশ বিমানে করে তাঁর লাশ ঢাকায় আনা হবে। তাঁকে গ্রামের বাড়ি চুনতিতে পারিবারিক কবরস্থানে পূর্ণাঙ্গ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।

মাননীয় প্রধানমন্ত্রীর সামরিক সচিব জেনারেল আবেদীনের প্রথম নামাজে জানাজা আগামী ১৯শে ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০টার সময় ঢাকা আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। গ্রামেরবাড়ি চুনতিতে শেষ নামাজে জানাজার সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনিতে স্মরণ সভা ও একুশের আলোচনা অনুষ্ঠিত
৩ বছর আগে
নির্বাচনে অটোভোট সমর্থন করেন
৬ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com