অনলাইন ডেস্ক: নেপালে যখন ভয়াবহ ভূমিকম্প হয়, তখনো সেখানে অবস্থান করছিলেন ৫৪৯ জন অস্ট্রেলিয়ানসহ তিন লাখ বিদেশি পর্যটক। তাঁদের মধ্যে কয়েক শ জন হলেন এভারেস্ট পর্বতারোহী। এ খবর পাওয়া পর্যন্ত এভারেস্ট থেকে ১৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে। সর্বশেষ পাওয়া খবরে অস্ট্রেলিয়ান পররাস্ট্র মন্ত্রণায় জানিয়েছ, দেশটির প্রায় ৫৪৯ জন অস্ট্রেলিয়ানের মধ্যে ২০০ জন নাগরিক নেপালে […]
অনলাইন ডেস্ক: নেপালে যখন ভয়াবহ ভূমিকম্প হয়, তখনো সেখানে অবস্থান করছিলেন ৫৪৯ জন অস্ট্রেলিয়ানসহ তিন লাখ বিদেশি পর্যটক। তাঁদের মধ্যে কয়েক শ জন হলেন এভারেস্ট পর্বতারোহী। এ খবর পাওয়া পর্যন্ত এভারেস্ট থেকে ১৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে। সর্বশেষ পাওয়া খবরে অস্ট্রেলিয়ান পররাস্ট্র মন্ত্রণায় জানিয়েছ, দেশটির প্রায় ৫৪৯ জন অস্ট্রেলিয়ানের মধ্যে ২০০ জন নাগরিক নেপালে নিরাপদে রয়েছেন। অস্ট্রেলিয়ান পররাস্ট্র মন্ত্রী জুলি বিশপ আরো জানিয়েছেন, অস্ট্রেলিয়ান নিখোজ পরিবারের কাছ থেকে প্রায় ১,৪০০ ফোন কল গ্রহন হয়েছে। ৯ জনের একটি প্রতিনিধি দল উদ্বারকার্য পরিচালনার জন্য নেপালের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন।
গত শনিবারের ভূমিকম্পে বিধ্বস্ত নেপালে নিহতের সংখ্যা এর মধ্যে তিন হাজার সাতশতে ছাড়িয়েছে। তাঁদের মধ্যে মধ্যে চীন, ভারত, জাপান ও যুক্তরাষ্ট্রের কয়েকজন পর্যটক রয়েছেন। বেশিরভাগ পর্যটকের খোঁজ পাওয়া গেলেও নিখোঁজের সংখ্যা নেহাত কম নয়। এতে নেপালে আটকে পড়া ও নিখোঁজ পর্যটকদের নিয়ে সংশ্লিষ্ট দেশগুলোতে উদ্বেগ বিরাজ করছে।
এ অবস্থায় বিভিন্ন দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় নেপালে থাকা নিজ নিজ দেশের নাগরিকদের অবস্থা জানিয়ে বিবৃতি দিয়েছে। আর এটি নিয়ে সোমবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে রয়টার্স। সর্বশেষ পাওয়া খবর সংক্ষেপে তুলে ধরা হলো:
অস্ট্রেলিয়া: নেপালে ৫৪৯ জন অস্ট্রেলীয় নাগরিক অবস্থান করছেন। তাঁদের মধ্যে ২০০ জন নিরাপদে আছেন বলে নিশ্চিত করা হয়েছে। তবে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
বাংলাদেশ: নেপালে খেলতে যাওয়া অনূর্ধ্ব-১৪ মেয়েদের ফুটবল দলসহ বাংলাদেশের ৭৫ জন নাগরিককে ফিরিয়ে আনা হয়েছে। তবে দেশটিতে কতজন বাংলাদেশি আছেন, এ ব্যাপারে এখনো জানা যায়নি।
যুক্তরাজ্য: দেশটির কয়েক শ নাগরিক নেপালে রয়েছেন। তবে হতাহতের কথা জানা যায়নি।
চীন: রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া কাঠমান্ডুতে থাকা চীনা দূতাবাসের বরাত দিয়ে জানায়, ভূমিকম্পে চারজন নিহত ও ১০ জন গুরুতর আহত হয়েছেন। সিনহুয়া জানায়, তিব্বতে অন্তত ২০ জন মারা গেছে।
কলম্বিয়া: সাতজন নিখোঁজ রয়েছেন। হতাহতের খবর নেই। ক্রোয়েশিয়া: নেপালে থাকা চারজনেরই খোঁজ পাওয়া গেছে।
চেক প্রজাতন্ত্র: দেশটির ১৫৫ জন নাগরিকের মধ্যে ৫৪ জনের এখনো খোঁজ পাওয়া যায়নি।
ফ্রান্স: নেপালে ফ্রান্সের এক হাজার ৯৮ জন পর্যটকের খোঁজ পাওয়া গেলেও নিখোঁজ রয়েছেন ৬৭৪ জন।
গ্রিস: গ্রিসের দুই নাগরিকই নিরাপদে আছেন।ভারত: ভয়াবহ এই ভূমিকম্পে নেপালে মারা গেছেন পাঁচ ভারতীয়। তবে সীমান্তের ওপারে ভারতে মারা গেছেন ৬৬ জন। নেপাল থেকে এক হাজার ৪১৭ জন ভারতীয়কে ফিরিয়ে নেওয়া হয়েছে।
ইন্দোনেশিয়া: নেপালে ইন্দোনেশিয়ার ৩৪ জন নাগরিক রয়েছেন। তাঁদের মধ্যে ১৮ জন স্থায়ীভাবে বাস করেন। ভূমিকম্পের পর থেকে ১৮ জনের কোনো খোঁজ পাওয়া যায়নি।
আয়ারল্যান্ড: ভূমিকম্প বিধ্বস্ত এলাকায় প্রায় ১০০ জন নাগরিক ছিলেন। তবে তাঁদের অনেকেই যোগাযোগ করেছেন।ইসরায়েল: প্রায় ৬০০ জন ছিলেন। এঁর মধ্যে ৪০০ জনের খোঁজ পাওয়া গেছে। তাঁদের অনেকেই কাঠমান্ডুতে দূতাবাসে আশ্রয় নিয়েছেন। এর মধ্যে ২৫ দম্পতি রয়েছে, যারা ‘সারোগেট’ মায়ের কাছ থেকে নিজেদের সন্তানকে আনতে নেপালে গেছে।
ইতালি: ৩০০ জনের বেশি ইতালীয় নাগরিক যোগাযোগ করেছে। অন্যদের খবর নেই।
জাপান: জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই ভূমিকম্পে তাদের একজন নিহত ও এক নারী আহত হয়েছে। দূতাবাসে কাছে থাকা তথ্যে বলা হয়, প্রায় ১১ শ জাপানি নাগরিক নেপালে বাস করে। তবে কতজন জাপানি নেপাল ভ্রমণ করছেন সে হিসাব নেই।
লাটভিয়া: ৪১ জন নাগরিকের সবাই যোগাযোগ করেছে। আহত হওয়ার কোনো খবর নেই।লিথুনিয়া: ৫৫ জনের মধ্যে পাঁচজনের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না।মালয়েশিয়া: নেপালে থাকা সব মালয়েশিয়ান নাগরিক নিরাপদে আছেন। তাদের মধ্যে এভারেস্টের বেস ক্যাম্পে থাকা একটি দলও রয়েছে।
মেক্সিকো: ২৮ জন নিরাপদে আছেন। একজন নিখোঁজ।নরওয়ে: প্রায় ১৫০ জন নাগরিক নেপালে অবস্থান করছেন। হতাহতের কোনো খবর নেই।
পাকিস্তান: প্রায় ৩০ জন পাকিস্তানি নাগরিককে ফিরিয়ে আনা হয়েছে। দেশটির কতজন নাগরিক নেপালে অবস্থান করছেন তার সঠিক তথ্য নেই।ফিলিপাইন: এভারেস্ট আরোহী দুই নাগরিকই নিরাপদে আছেন।পর্তুগাল: সাতজনের সবাই নিরাপদে আছেন।
রোমানিয়া: পর্বতারোহী অ্যালেক্স গাভান ও আরও তিনজনসহ রোমানিয়ার ২৮ জন নেপালে রয়েছেন। সবাই নিরাপদে আছেন।রাশিয়া: বার্তা সংস্থা তাস দেশটির জরুরি সহায়তা বিষয়ক মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানায়, ভূমিকম্পে রুশ কোনো নাগরিকের ক্ষয়ক্ষতি হয়নি।
সিঙ্গাপুর: দেশটির কতজন নাগরিক নেপালে রয়েছেন, এর সঠিক হিসাব নেই। তবে নিবন্ধিত বেশির ভাগ নাগরিকের সঙ্গেই যোগাযোগ করা গেছে
।শ্রীলঙ্কা: প্রায় ১০০ জন নেপাল ছাড়তে সহায়তা চেয়েছেন। হতাহতের কোনো খবর নেই।
দক্ষিণ কোরিয়া: তিনজন আহত হয়েছেন। দেশটির ৬৫০ জন নাগরিক নেপালে স্থায়ীভাবে বাস করেন। বর্তমানে প্রায় এক হাজার জনের মতো পর্যটক রয়েছেন।
সুইডেন: ১৫০ জনের প্রায় সবারই খোঁজ পাওয়া গেছে।তাইওয়ান: দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাবে ভূমিকম্পের সময় ১৭৯ জন নাগরিক নেপালে অবস্থান করছিলেন। তাঁদের মধ্যে ১৫১ জন নিরাপদে আছেন। বাকি ২৮ জনের খোঁজ নেই।
যুক্তরাষ্ট্র: তিনজন নিহত হয়েছেন।
(সূত্র : রয়টার্স ও এবিসি নিউজ) আন্তর্জাতিক