Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

আন্তর্জাতিক
৮:০০ এএম, ২৪ মে ২০১৯

পশ্চিমবঙ্গে মমতার টানা তৃতীয় জয়

বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র ভারতের ১৭তম লোকসভা নির্বাচনের ভোট গণনা শেষ। প্রাথমিক ফল অনুযায়ী, দেশজুড়ে বড় ব্যবধানে এগিয়ে আছে ক্ষমতাসীন নরেন্দ্র মোদির বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট। তবে পশ্চিমবঙ্গের সিংহাসন বরাবরের মতো দখলে রেখেছে তৃণমূল কংগ্রেস। ৪২টি আসনের মধ্যে ২৫টিতে জয় নিশ্চিত করেছে দলটি। ঘোষিত ফলাফলে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস পেয়েছে ২৫টি আসন। ভারতীয় জনতা পার্টি […]

পশ্চিমবঙ্গে মমতার টানা তৃতীয় জয়
নবধারা নিউজ
১ মিনিটে পড়ুন |

বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র ভারতের ১৭তম লোকসভা নির্বাচনের ভোট গণনা শেষ। প্রাথমিক ফল অনুযায়ী, দেশজুড়ে বড় ব্যবধানে এগিয়ে আছে ক্ষমতাসীন নরেন্দ্র মোদির বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট। তবে পশ্চিমবঙ্গের সিংহাসন বরাবরের মতো দখলে রেখেছে তৃণমূল কংগ্রেস। ৪২টি আসনের মধ্যে ২৫টিতে জয় নিশ্চিত করেছে দলটি।

ঘোষিত ফলাফলে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস পেয়েছে ২৫টি আসন। ভারতীয় জনতা পার্টি (বিজেপি) পেয়েছে ১৬টি আসন। প্রদেশটিতে কংগ্রেস পেয়েছে মাত্র একটি আসন।

তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১১ সালে ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় আসেন। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ৪২টি আসনের মধ্যে মমতা পান ৩৪টি আসন। কংগ্রেস তাদের থলিতে ভরে চারটি আসন। আর বামফ্রন্ট এবং বিজেপি পায় দুটি করে আসন।

ভারতের সংসদ দ্বিকক্ষ-বিশিষ্ট। এর মধ্যে একটি হলো লোকসভা, এটি নিম্নকক্ষ; আরেকটি রাজ্যসভা, সেটি উচ্চকক্ষ। লোকসভায় মোট আসন ৫৪৫। এর মধ্যে ৫৪৩ আসনে সরাসরি নির্বাচন হয়। বাকি দুটি আসনে অ্যাংলো-ইন্ডিয়ান প্রতিনিধিকে মনোনীত করে আনা হয়। সরকার গঠনের জন্য লোকসভায় ২৭২ আসনের প্রয়োজন। রাজ্যসভার সদস্য সংখ্যা ২৫০। এরা রাজ্য বা অঞ্চলগুলোর বিধানসভার সদস্যদের ভোটে রাজ্যসভায় আসেন। ৫৪৩টি আসনে ভোট হওয়ার কথা থাকলেও একটি আসনে নির্বাচন স্থগিত করা হয়।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনিতে ‘হারমনি ডে’ উদযাপন
৪ বছর আগে
অস্ট্রেলিয়ান সংবাদ
সিডনিতে ১২তম ‘হোয়াইট রিবন ডে’ অনুষ্ঠিত
৫ বছর আগে
অস্ট্রেলিয়াতে বাবা দিবসের কথা
৫ বছর আগে
প্রাণ হাতে নিয়ে ইউরোপ!
৫ বছর আগে
অস্ট্রেলিয়ান সংবাদ

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com