Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

খেলাধুলা
১২:০০ পিএম, ১৩ এপ্রিল ২০১৫

পাকিস্তান ক্রিকেট দল এখন ঢাকায়

বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ ক্রিকেট সিরিজ খেলতে আজ (সোমবার) ঢাকায় পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল। দুপুর ১২টা ১০ মিনিটে হাফিজ-আজমলদের নিয়ে পাকিস্তান এয়ারলাইন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরন করে। টাইগারদের বিপক্ষে সিরিজে ২টি টেস্ট, ৩টি ওয়ানডে এবং ১টি টি টোয়েন্টি খেলবে টিম পাকিস্তান। সবশেষ ২০১১ সালে বাংলাদেশ সফরে এসেছিলো পাকিস্তান ক্রিকেট দল। সেই সফরে সব ম্যাচ জিতলেও, […]

পাকিস্তান ক্রিকেট দল এখন ঢাকায়
১ মিনিটে পড়ুন |

বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ ক্রিকেট সিরিজ খেলতে আজ (সোমবার) ঢাকায় পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল। দুপুর ১২টা ১০ মিনিটে হাফিজ-আজমলদের নিয়ে পাকিস্তান এয়ারলাইন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরন করে।

টাইগারদের বিপক্ষে সিরিজে ২টি টেস্ট, ৩টি ওয়ানডে এবং ১টি টি টোয়েন্টি খেলবে টিম পাকিস্তান। সবশেষ ২০১১ সালে বাংলাদেশ সফরে এসেছিলো পাকিস্তান ক্রিকেট দল। সেই সফরে সব ম্যাচ জিতলেও, এবার বাংলাদেশকে বেশ সমীহ করছে দলটি। সিরিজ শেষে ১১ মে তাদের ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। ১৭ এপ্রিল মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দু’দলের মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। একই ভেন্যুতে ১৯ ও ২২ তারিখে সিরিজের বাকি দু’টি ওডিআই ম্যাচ হবে। এই মাঠেই ২৪ এপ্রিল একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে। আগামী শুক্রবার ৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে দিয়ে মাঠে গড়াবে এই সিরিজ।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

আইপিএল না খেলায় আক্ষেপ নেই স্টার্কের
৬ বছর আগে
BD Gold Cup Press Box Week 3; Sydney Shield vs OZ NSU
৭ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com