Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

আন্তর্জাতিক
৯:০০ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০১৯

প্রবাসীদের জন্যে সরকারি উদ্যোগে পাশে থাকবে বাংলাদেশ প্রেসক্লাব

বিশ্বের নানা প্রান্তের ছড়িয়ে ছিটিয়ে আছে প্রায় এক কোটি প্রবাসী বাংলাদেশি। তন্মধ্যে সংযুক্ত আরব আমিরাতে রয়েছে প্রায় ৭ লাখ প্রবাসী। সম্প্রতি সময়ে প্রবাসীদের জন্যে নেয়া সরকারের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের ক্ষেত্রে বাংলাদেশ প্রেসক্লাব সবসময় পাশে থাকার অঙ্গিকার করেছে। সরকারের গৃহীত উদ্যোগ ও এসকল প্রকল্পের দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে প্রবাসীদের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করার আশ্বাসও দেন সংগঠনের সংযুক্ত […]

প্রবাসীদের জন্যে সরকারি উদ্যোগে পাশে থাকবে বাংলাদেশ প্রেসক্লাব
কামরুল হাসান জনি
২ মিনিটে পড়ুন |

বিশ্বের নানা প্রান্তের ছড়িয়ে ছিটিয়ে আছে প্রায় এক কোটি প্রবাসী বাংলাদেশি। তন্মধ্যে সংযুক্ত আরব আমিরাতে রয়েছে প্রায় ৭ লাখ প্রবাসী। সম্প্রতি সময়ে প্রবাসীদের জন্যে নেয়া সরকারের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের ক্ষেত্রে বাংলাদেশ প্রেসক্লাব সবসময় পাশে থাকার অঙ্গিকার করেছে। সরকারের গৃহীত উদ্যোগ ও এসকল প্রকল্পের দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে প্রবাসীদের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করার আশ্বাসও দেন সংগঠনের সংযুক্ত আরব আমিরাতে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক নেতারা। গতকাল ( ২৩ সেপ্টেম্বর) রাতে সংযুক্ত আরব আমিরাতের শারজায় অনুষ্ঠিত বাংলাদেশ প্রেসক্লাব ইউএই’র সাধারণ সভায় তারা এই আশ্বাস দেন।

চলতি বছরের জুলাই থেকে বৈধ পথে রেমিট্যান্স প্রেরণের উপর সরকার ঘোষিত দুই শতাংশ প্রণোদনা দেয়ার ঘোষণা বাস্তবায়ন, বিমান বন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধে, প্রবাসী কল্যাণ ব্যাংকের সুবিধাসহ সরকারের নেয়া বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের সুফল প্রবাসীদের দোরগোড়ায় পৌঁছানোর দাবিও করেন বাংলাদেশ প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

শারজাহ হুদাইবিয়া রেস্তোরাঁয় অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন সভাপতি শিবলী সাদিক। সংগঠনের সাধারণ সম্পাদক মোরশেদ আলমের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন- বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি সিরাজুল হক, সহ-সভাপতি মুহাম্মদ রফিক উল্লাহ্‌, সহ-সম্পাদক মোদাচ্ছের শাহ, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল শাহীন, সহ-অর্থ সম্পাদক সরওয়ার উদ্দিন রণি, প্রচার ও প্রকাশনা সম্পাদক সঞ্জিত কুমার শীল, সাংস্কৃতিক সম্পাদক ইশতিয়াক আসিফ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুহাম্মদ ইছমাইল, নির্বাহী সদস্য খুরশেদ, এ.এ মাহমুদ চৌধুরী ফারুক, মোহাম্মদ ওসমান চৌধুরী, শাসুল হক, বশিরুজ্জামান, জিয়াউল হক জুমন প্রমুখ।

উল্লেখ্য, আগামী নভেম্বর মাসে বাংলাদেশ প্রেসক্লাব ইউএই’র বর্তমান কমিটির মেয়াদ শেষে চার সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠনের মাধ্যমে যথা সময়ে নির্বাচন করার উপর সিদ্ধান্ত গৃহীত দেওয়া হয়।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনিতে ‘হারমনি ডে’ উদযাপন
৪ বছর আগে
অস্ট্রেলিয়ান সংবাদ
সিডনিতে ১২তম ‘হোয়াইট রিবন ডে’ অনুষ্ঠিত
৫ বছর আগে
অস্ট্রেলিয়াতে বাবা দিবসের কথা
৫ বছর আগে
প্রাণ হাতে নিয়ে ইউরোপ!
৫ বছর আগে
অস্ট্রেলিয়ান সংবাদ

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com