বিপুল উৎসাহের মধ্য দিয়ে সিডনির সিটি কাউন্সিল নির্বাচন শেষ হয়েছে। ৯ই সেপ্টন্বর হওয়া এই নির্বাচনে লেবার দলের হয়ে কাউন্সিলর পদে জয়ী হলেন বাংলাদেশি বংশোদ্ভূত মোহাম্মদ নাজমুল হুদা এবং সুমন সাহা। লিবারেল দলের হয়ে মোহাম্মদ শাহে জামান। তিনজনই প্রথমবারের মত কাউন্সিলর নির্বাচিত হলেন। এই জয়কে লেবার পার্টি ও লিবারেল পার্টি ঐতিহাসিক হিসেবে দেখছে এবার। কেননা প্রথমবারের […]
বিপুল উৎসাহের মধ্য দিয়ে সিডনির সিটি কাউন্সিল নির্বাচন শেষ হয়েছে। ৯ই সেপ্টন্বর হওয়া এই নির্বাচনে লেবার দলের হয়ে কাউন্সিলর পদে জয়ী হলেন বাংলাদেশি বংশোদ্ভূত মোহাম্মদ নাজমুল হুদা এবং সুমন সাহা। লিবারেল দলের হয়ে মোহাম্মদ শাহে জামান। তিনজনই প্রথমবারের মত কাউন্সিলর নির্বাচিত হলেন।
এই জয়কে লেবার পার্টি ও লিবারেল পার্টি ঐতিহাসিক হিসেবে দেখছে এবার। কেননা প্রথমবারের মত কোন বাংলাদেশি লেবার ও লিবারেল পার্টি প্রার্থী সিডনির ক্যান্টারবারী-ব্যাংকসটাউন সিটি কাউন্সিলের রোজল্যান্ড ওয়ার্ড এবং কাম্বারল্যান্ড সিটি কাউন্সিলের ওয়েন্টওয়ার্থভীল ওয়ার্ড থেকে নির্বাচনে জয় পেল।
সিডনির ক্যান্টারবারী-ব্যাংকসটাউন এলাকার রোজল্যান্ড ওয়ার্ডে কোন বাংলাদেশি কমিউনিটির কাউন্সিলর নাই। আর সে কারণেই নির্বাচনে লড়তে আগ্রহী হন তারা তিনজন। নির্বাচনে জয় পাওয়ার পর উভয়ই বলেন, আমাদের কমিউনিটি আমাদেরকে ভোটের মাধ্যমে যে সহায়তা প্রদান করেছে তার জন্য আমরা কৃতজ্ঞ। নবধারা নিউজ’র পক্ষ থেকে দুজনকেই অভিনন্দন