বর্তমানে বিভিন্ন পাবলিক ট্রান্সপোর্টে মেয়েদের বিভিন্ন হ্যারেসমেন্টের শিকার হওয়া একটা রুটিনের মতো হয়ে গেছে। মেয়ে বাসা থেকে বের হওয়ার পর থেকে বাসায় ফেরার আগ পর্যন্ত বাসার সবাই এক রকম আতংকেই থাকে যে মেয়ে কোথায় আছে, কতক্ষণ লাগবে আসতে ইত্যাদি। একটু পর পরই মেয়েকে ফোন দিয়ে বাসার সবাই মেয়ের খোঁজ নেয় যে সে ঠিক আছে কি […]
বর্তমানে বিভিন্ন পাবলিক ট্রান্সপোর্টে মেয়েদের বিভিন্ন হ্যারেসমেন্টের শিকার হওয়া একটা রুটিনের মতো হয়ে গেছে। মেয়ে বাসা থেকে বের হওয়ার পর থেকে বাসায় ফেরার আগ পর্যন্ত বাসার সবাই এক রকম আতংকেই থাকে যে মেয়ে কোথায় আছে, কতক্ষণ লাগবে আসতে ইত্যাদি।
একটু পর পরই মেয়েকে ফোন দিয়ে বাসার সবাই মেয়ের খোঁজ নেয় যে সে ঠিক আছে কি না। মেয়েটির পক্ষে সবসময় ফোন ধরা সম্ভবও হয় না। তখন বাসার সবাই টেনশনে পড়ে যায়। তাছাড়া মেয়ে কোনো বিপদে পড়লে ঠিক মতো বাসার সবাইকে জানাতেও পারে না যে সে একজ্যাক্টলী কোথায় আছে।

গত পরশুদিন বাংলাদেশের জন্য Google অফিসিয়ালি ৩টি নতুন ফিচার যোগ করেছে তাদের “গুগল ম্যাপ্স” এ্যাপ এ। এর মধ্যে যেই ফিচারটি আমাদের সবার, বিশেষ করে মেয়েদের খুব বেশি কাজে লাগবে তা হচ্ছে নিজেদের আপনজনদের সাথে লাইভ ট্রিপ প্রোগ্রেস শেয়ার করা যাতে রাস্তাঘাটে চলতে গেলে কিছুটা হলেও দুশ্চিন্তা কমবে।
এটা কী এবং কীভাবে তা ব্যবহার করতে হবে তা স্টেপ বাই স্টেপ দেখে নিনঃ
১. প্রথমে নিজের মোবাইলের জিপিএস লোকেশন অন করুন এবং গুগল ম্যাপ এপটি ওপেন করুন।
২. এরপর আপনি কোথায় যাবেন তা উপরের সার্চ বাক্সে টাইপ করুন। স্টার্ট পয়েন্ট হিসেবে নিজের লোকেশন দিয়ে দিন। এরপর “Direction” এ ক্লিক করুন।
৩. এখন উপরের ২ নাম্বার পয়েন্ট পর্যন্ত কীভাবে কী করতে হয় তা আমরা সবাই কমবেশি জানি। এতোটুকু করার পর নিচের ছবিটির মতো “Start” বাটনে প্রেস করুন।

৫. এরপর সেখান থেকে “Share Trip Progress” এ ক্লিক করুন। ক্লিক করার পর দেখতে পারবেন অনেকগুলো অপশন ওপেন হবে যার মধ্যে রয়েছে আপনার কন্ট্যাক্টস এ থাকা নাম্বার, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ভাইবার ইত্যাদি। এগুলোর মাধ্যমে আপনি খুব সহজে আপনার লাইভ ট্রিপ লোকেশন এর লিংক শেয়ার করতে পারবেন, এসএমএস করতে পারবেন।
এখন এই লিংক আপনি যার সাথে শেয়ার করবেন, তিনি শুধুমাত্র ঐ লিংকে ক্লিক করলেই আপনি কোথা থেকে যাত্রা শুরু করেছেন, কোথায় যাচ্ছেন, এখন কোথায় আছেন, রাস্তায় এখন জ্যাম কেমন আছে, বাসায় পৌঁছাতে কতক্ষণ সময় লাগ
বে ইত্যাদি সবই লাইভ দেখতে পারবেন। আরেকটি মজার ব্যাপার হচ্ছে তিনি আপনার মোবাইলে কতো পার্সেন্ট চার্জ বাকি আছে সেটাও দেখতে পারবেন। এতে করে যদি আপনার মোবাইলের চার্জ একদম কমে যায় তাহলে উনি তা সাথে সাথে দেখে আপনাকে আগে থেকেই ফোন দিয়ে আপনার খোঁজ নিতে পারবেন।

এখন শুধু আপনি বাসা থেকে বের হওয়ার আগে কিংবা বাসায় ফেরার পথে শুধুমাত্র এই লিংকটি আপনার পরিবারের কাউকে পাঠিয়ে দিন। এতে করে বার বার আপনাকে ফোন দিয়ে আপনি কোথায় আছেন, আর কতক্ষণ লাগবে তা জিজ্ঞাসা করা লাগবে না। আপনি এক জায়গায় বেশিক্ষণ থেমে থাকলে উনি দেখতে পারবেন আপনি জ্যামে আছেন কিনা।
জ্যাম ছাড়া বেশিক্ষণ এক জায়গায় থাকলে, কিংবা আপনার যেদিক দিয়ে আসার কথা সেই ট্র্যাক থেকে আপনি অন্য দিকে গেলে তিনি বুঝতে পারবেন যে হয়তো কোন সমস্যা হয়েছে। তখন উনি ফোন দিয়ে আপনার খোঁজ নিতে পারবেন। আর আপনি ফোন দিয়ে জানালেও উনি একজ্যাক্টলি দেখতে পারবেন আপনি কোথায় আছেন। এতে আপনিও মনে মনে কিছুটা হলেও নিশ্চিত হতে পারবেন। শুধুমাত্র পুরো রাস্তা জুড়ে আপনার মোবাইলের জিপিএস, ডাটা কানেকশন এবং গুগল ম্যাপের নেভিগেশন অন রাখবেন।
নিজের লোকেশন গুগল ম্যাপ্স এ অন্য উপায়ে এবং ফেসবুকের ম্যাসেঞ্জারের মাধ্যমেও শেয়ার করা যায়। কিন্তু এই প্রোসেসটি সবচেয়ে ইফেক্টিভ আমার মতে। ভালো থাকবেন। সুস্থ থাকবেন। নিরাপদে থাকবেন।
সূত্র: দশ দিগন্ত