সিঙ্গাপুরে বাংলা ভাষা,সাহিত্য ও সংস্কৃতি বিকাশের দৃঢ় প্রত্যয়ে গতকাল ১৮ জুন ২০১৭ রবিবার বাংলার কন্ঠ কার্যালয় বাংলাদেশ সেন্টারে অনুষ্ঠিত হয়েছে বাংলার কন্ঠ সাহিত্য পরিষদের সপ্তম দ্বি- বার্ষিক সম্মেলন। বিকাল ৫ টা থেকে শুরু হয়ে যা চলে রাত ১০ টা পর্যন্ত। সম্মেলনের মূল পর্বের আলোচনা শুরু হয় ইফতারের পরে রাত ৮টায়। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন […]
সিঙ্গাপুরে বাংলা ভাষা,সাহিত্য ও সংস্কৃতি বিকাশের দৃঢ় প্রত্যয়ে গতকাল ১৮ জুন ২০১৭ রবিবার বাংলার কন্ঠ কার্যালয় বাংলাদেশ সেন্টারে অনুষ্ঠিত হয়েছে বাংলার কন্ঠ সাহিত্য পরিষদের সপ্তম দ্বি- বার্ষিক সম্মেলন। বিকাল ৫ টা থেকে শুরু হয়ে যা চলে রাত ১০ টা পর্যন্ত। সম্মেলনের মূল পর্বের আলোচনা শুরু হয় ইফতারের পরে রাত ৮টায়। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন কবি শেখ মিজানুর রহমান, গীতা পাঠ করেন প্রদীপ চক্রবর্তী। সাহিত্য পরিষদের প্রধান উপদেষ্টা বাংলার কন্ঠ সম্পাদক প্রবাসবন্ধু জনাব এ,কে এম মোহসীন তার শুভেচ্ছা বক্তব্যে পরিষদের দীর্ঘ ইতিহাস তুলে ধরেন। সম্মেলন আয়োজক কমিটির আহ্বায়ক কবি অসিত কুমার বাড়ৈ (বাঙ্গালী) এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য কবি আল ইসলাম,কবি স্বপন ওয়াহিদ, সুজেল হোসেন শুভ,আদনান শাহ,কবি শেখ মিজানুর রহমান,মাহবুব আবেদীন, আমাদের বাংলাদেশ (অনলাইন) সম্পাদক রাশিদুল ইসলাম জুয়েল,জে এম জসীম,মোঃ জুয়েল,কবি মো শহীদুল ইসলাম। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন Migrants Workers Center থেকে পুরুষ্কার প্রাপ্ত প্রবাসী কন্ঠশিল্পী রুবেল,কে এইচ আলামিন, শাহাদাত রাসেল ও খ্যাতিমান নারী লেখিকা রোকেয়া লিটা, স্বামী জাকারিয়া রেহমান।
এবারের কমিটিতে উপদেষ্টা হিসাবে আছেন- এ,কে এম মোহসীন প্রধান উপদেষ্টা,কিবিরিয়া মোঃ শাহজাহান, মনিশংকর প্রসাদ,তাপস বিশ্বাস,শহিদুল ইসলাম পিকলু,রোকেয়া লিটা,মোঃ এনামুল হক,কবি জাহাঙ্গীর আলম বাবু,এম কিবরিয়া শাহ্ ও রণজিৎ দস্তিদার। কার্যকরী কমিটিতে যারা স্থান পেয়েছেন তারা হলেন- সভাপতি কবি অসিত কুমার বাড়ৈ (বাঙ্গালী),সিনিয়র সহ-সভাপতি মোঃ সহিদুল ইসলাম,সহসভাপতি শেখ মিজানুর রহমান,সাধারণ সম্পাদক কবি হাসনাত মিলন,যুগ্ম সাধারণ সম্পাদক মহসীন আকবর,সাংগঠনিক সম্পাদক স্বপন ওয়াহিদ,সহ-সাংগঠনিক সম্পাদক আল ইসলাম, শিক্ষা,সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আদনান শাহ্,সহ-শিক্ষা,সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সুজেল হোসেন শুভ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রাশিদুল ইসলাম জুয়েল,সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জে এম জসীম,কোষাধ্যক্ষ্য- কনক বেলাল,নাট্য বিষয়ক সম্পাদক মাহবুব আবেদীন,সহ-নাট্য বিষয়ক সম্পাদক ইব্রাহীম খলিল,সমাজ সেবা সম্পাদক মাহমুদ-উন নবী,সহ-সমাজ সেবা সম্পাদক হিমু আহমেদ রাব্বী,ক্রীড়া সম্পাদক শাকিল শাওন জয়,সহ -ক্রীড়া সম্পাদক মোঃজুয়েল,ধর্মবিষয়ক সম্পাদক সরকার মহিউদ্দিন ও বকুল রাজবংশী,দপ্তর সম্পাদক মসিউর রহমান পলাশ। কার্যকরী সদস্য- সাইফ তমাল,রবিউল হাসান মিরাজ,কে নজরুল,এইচ এম জাহাঙ্গীর,দীপঙ্কর সরকার,আবু বকর সিদ্দিক,মানিক চন্দ্র পাইন,জামাল হোসেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন: মশিউর রহমান পলাশ। সার্বিক সহযোগীতায়: শুভ, স্বপন ওয়াহিদ,শেখ মিজান, আল ইসলাম। ভিডিও চিত্র ধারনে: মোঃ ইমরান হোসেন,পরিচালক SB TV সিঙ্গাপুর।