Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

আন্তর্জাতিক
১১:০০ পিএম, ১৭ আগস্ট ২০১৯

বাহরাইনে বাংলাদেশ স্কুলে জাতীয় শোক দিবস পালন

সৈয়দ মামুন হোসেন। মানামা, বাহরাইন: বাহরাইনে রাজধানী মানামায় বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজে নানা কর্মসূচির মধ্য দিয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে। বৃহস্পতিবার ১৫ আগস্ট জাতীয় শোকদিবস উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে স্কুলের প্রিন্সিপাল ড. সারিজা আলীর সভাপতিত্বে এবং শিক্ষার্থী সুমাইয়া আক্তার ও আনোয়ার […]

বাহরাইনে বাংলাদেশ স্কুলে জাতীয় শোক দিবস পালন
নবধারা নিউজ অনলাইন
২ মিনিটে পড়ুন |

সৈয়দ মামুন হোসেন। মানামা, বাহরাইন: বাহরাইনে রাজধানী মানামায় বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজে নানা কর্মসূচির মধ্য দিয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে।

বৃহস্পতিবার ১৫ আগস্ট জাতীয় শোকদিবস উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে স্কুলের প্রিন্সিপাল ড. সারিজা আলীর সভাপতিত্বে এবং শিক্ষার্থী সুমাইয়া আক্তার ও আনোয়ার আক্তার এর যৌথ সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলে বাহরাইনে নিযুক্ত রাষ্ট্রদূত রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব.) কে এম মমিনুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন দূতাবাসের কাউন্সিলর ও দূতালয় প্রধান মো. রবিউল ইসলাম, লেবার কাউন্সিলর শ্রমসচিব শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম স্কুলের ভাইস চেয়ারম্যান ও আরকেপিটা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আব্দুল মুইজ চৌধুরী, স্কুলের বোর্ড অফ ডিরেক্টর প্রকৌশলী আবুল কালাম আজাদ, বাহরাইন বাংলাদেশ সমাজের সভাপতি জহির উদ্দিন মোহাম্মদ বাবর, বাংলাদেশ স্কুলের এডমিন সুপার ভাইজার নেছার উদ্দিন আখন্দ, সিনিয়র করিডর কো-অর্ডিনেটর আছমা উল হোছনা, শিক্ষক নজরুল ইসলাম, শিক্ষিকা মাহমুদা।

অতিথিবৃন্দ তাদের আলোচনায় সভায় জাতির পিতা বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের প্রেক্ষাপট বিভিন্ন আঙ্গিকে ব্যাখ্যা করেন। যার জন্ম না হলে আমরা হয়তো পরাধীনতিক জীবনের প্রেক্ষাপট বিভিন্ন আঙ্গিকে ব্যাখ্যা করেন। যার জন্ম না হলে আমরা হয়তো পরাধীনতার শৃঙ্খল থেকে অত সহজে মুক্তিলাভ করতে সক্ষম হতাম না। ১৯২০ সালে গোপাল গঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম নেয়া সেই ছোট্ট খোকা জাতীয় নেতায় রূপান্তরিত হওয়া, বঙ্গবন্ধু উপাধি লাভ, বাংলাদেশের স্বাধিকার আন্দোলন ও স্বাধীনতা অর্জন এবং তাঁর বিশ্ব নেতায় রূপান্তরিত হওয়া যেন একই সূত্রে গাঁথা। অথচ কিছু কুচক্রী বিপথগামী ঘাতকচক্র ১৯৭৫ সালের ১৫ আগস্ট এই মহান নেতাকে নির্মমভাবে হত্যা করেই ক্ষান্ত হয়নি জাতির পিতার সর্বকনিষ্ঠ শিশু সন্তান রাসেলকেও হত্যা করতে তাদের বিবেকে বাঁধেনি। তারা নির্মমভাবে হত্যা করেছে পরিবারের উপস্থিত সকল সদস্যকে।

আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী ও তাঁর ছোট বোন শেখ রেহানা প্রবাসে থাকার কারণে প্রাণে রক্ষা পান। তবু স্বস্তির বিষয় হচ্ছে বর্তমান সরকার সেই ঘাতকচকে বিচারের আওতায় এনে এবং তাদের বিচারের রায় কার্যকর করে জাতিকে কলঙ্কমুক্ত করেছেন। পরে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনিতে ‘হারমনি ডে’ উদযাপন
৪ বছর আগে
অস্ট্রেলিয়ান সংবাদ
সিডনিতে ১২তম ‘হোয়াইট রিবন ডে’ অনুষ্ঠিত
৫ বছর আগে
অস্ট্রেলিয়াতে বাবা দিবসের কথা
৫ বছর আগে
প্রাণ হাতে নিয়ে ইউরোপ!
৫ বছর আগে
অস্ট্রেলিয়ান সংবাদ

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com