Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

আন্তর্জাতিক
১২:৫০ এএম, ১১ নভেম্বর ২০১৯

বিকল্প জমিতে মসজিদ নয়, স্কুল চান সালমান খানের বাবা

মুসলিমদের জন্য মসজিদ তৈরি করতে উত্তরপ্রদেশের অযোধ্যায় বিকল্প পাঁচ একর জমির ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। কিন্তু ওই জমিতে মসজিদের নির্মাণ চান না বলিউড তারকা সালমান খানের বাবা চিত্রনাট্যকার সেলিম খান। তার মতে, মসজিদের প্রয়োজন নেই মুসলিমদের। তার বদলে ওই জমিতে স্কুল অথবা কলেজ তৈরি হলে অনেক সমস্যা মিটবে। অযোধ্যা মামলায় সুপ্রিম কোর্টের […]

বিকল্প জমিতে মসজিদ নয়, স্কুল চান সালমান খানের বাবা
২ মিনিটে পড়ুন |

মুসলিমদের জন্য মসজিদ তৈরি করতে উত্তরপ্রদেশের অযোধ্যায় বিকল্প পাঁচ একর জমির ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। কিন্তু ওই জমিতে মসজিদের নির্মাণ চান না বলিউড তারকা সালমান খানের বাবা চিত্রনাট্যকার সেলিম খান।

তার মতে, মসজিদের প্রয়োজন নেই মুসলিমদের। তার বদলে ওই জমিতে স্কুল অথবা কলেজ তৈরি হলে অনেক সমস্যা মিটবে।

অযোধ্যা মামলায় সুপ্রিম কোর্টের রায় নিয়ে দেশটির অনেকেই ইতোমধ্যে নিজেদের মতামত জানিয়েছেন। আর এতে নতুন সংযোজন সেলিম খান। তিনি বলেন, ‘ইসলামে ভালোবাসা এবং ক্ষমার কথা বলা হয়েছে। এতদিনে অযোধ্যা বিতর্কে ইতি পড়ল। এবার ওই দুই নীতি মেনেই চলতে হবে। অতীত আঁকড়ে পড়ে থেকে লাভ নেই। বরং পুরোনো সব কিছু ভুলে এগিয়ে যেতে হবে।’

মসজিদের বাইরে ভারতীয় মুসলিমদের আরও অনেক সমস্যা রয়েছে, সেগুলো নিয়ে এখন ভাবতে হবে বলেও মনে করেন সেলিম খান। তার কথায়, ‘অযোধ্যা বিতর্ক নিয়ে আর কোনও আলোচনার দরকার নেই। তার চেয়ে দৈনন্দিন জীবনের সমস্যাগুলোর সমাধানের চেষ্টা করা উচিত। আমাদের ভাল স্কুল ও হাসপাতালের প্রয়োজন।’

তিনি বলেন, ‘ওই পাঁচ একর জমিতে কলেজ নির্মাণ হোক। কারণ আমাদের মসজিদের প্রয়োজন নেই। নামাজ তো যেখানে খুশি পড়া যায়। আমরা ট্রেনে, বিমানে, মাটিতে, যে কোনও জায়গায় নামাজ পড়তে পারি। বরং ভালো স্কুলের প্রয়োজন আমাদের। দেশের ২২ কোটি মুসলামনের ভালো শিক্ষার প্রয়োজন। তাহলেই অনেক সমস্যা দূর হবে।’

মন্দির-মসজিদ বিতর্ক আঁকড়ে পড়ে না থেকে, ভবিষ্যতের কথা ভেবেই শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলকে এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেন তিনি। আনন্দবাজার।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনিতে ‘হারমনি ডে’ উদযাপন
৪ বছর আগে
অস্ট্রেলিয়ান সংবাদ
সিডনিতে ১২তম ‘হোয়াইট রিবন ডে’ অনুষ্ঠিত
৫ বছর আগে
অস্ট্রেলিয়াতে বাবা দিবসের কথা
৫ বছর আগে
প্রাণ হাতে নিয়ে ইউরোপ!
৫ বছর আগে
অস্ট্রেলিয়ান সংবাদ

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com