মাত্র তিন মাসের জন্য আইসিসির সভাপতি হওয়ার প্রশ্নে উভয় সঙ্কটে পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। চেয়ারম্যান এন শ্রীবিনাসেনের সঙ্গে বিরোধের জের ধরে রবিবার দেশে ফিরে সভাপতির পদ থেকে সরে দাঁড়ান আ হ ম মুস্তফা কামাল। এরপরই আইসিসির আলঙ্কারিক পদটা শূণ্য হয়ে যায়। গত বছর জুনে এক বছরের জন্য আইসিসির সভাপতি হন মুস্তফা কামাল। বৃহস্পতিবার বাংলাদেশ থেকে […]
মাত্র তিন মাসের জন্য আইসিসির সভাপতি হওয়ার প্রশ্নে উভয় সঙ্কটে পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। চেয়ারম্যান এন শ্রীবিনাসেনের সঙ্গে বিরোধের জের ধরে রবিবার দেশে ফিরে সভাপতির পদ থেকে সরে দাঁড়ান আ হ ম মুস্তফা কামাল। এরপরই আইসিসির আলঙ্কারিক পদটা শূণ্য হয়ে যায়। গত বছর জুনে এক বছরের জন্য আইসিসির সভাপতি হন মুস্তফা কামাল।
বৃহস্পতিবার বাংলাদেশ থেকে আরেকজন সভাপতির নাম চেয়ে বিসিবির কাছে চিঠি দেয় আইসিসি। কিন্তু এর উত্তর দেওয়াই বিসিবির জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। কি করবেন, আপাতত সিদ্ধান্ত নিতে পারছেন না বোর্ড সভাপতি নামজুল হাসান পাপন। না বলে দিলে আইসিসি তথা ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ার প্রচন্ড আশঙ্কা। আবার হ্যাঁ, বললে সেটা আরও বড় বিপর্যয়। জয় হবে অন্যায়ের, ক্রিকেটের মন্দ মানুষ শ্রীনিবাসনের। হেরে যাবেন মুস্তফা কামাল। আবেগ উপেক্ষা করা হবে ১৬ কোটি মানুষের।
নাজমুল হাসান পাপন জানিয়েছেন, আইসিসির ঐ পদে যাওয়ার আপাতত ইচ্ছে নাই তার। অন্য কারো নাম পাঠানোর ব্যাপটারে তিনি সিদ্ধান্ত নিতে পারেননি। ৬ এপ্রিল বসছে বিসিবির বোর্ডের সভা। সেখানে বিষয়টি নিয়ে আলোচনা করবেন। কথা বলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও। আজ এমনটাই জানালেন। পাপন বলেন,‘ সময় আছে। অলোচনা করে ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে চাই। এখানে অনেক ইস্যু আছে। হুট করে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। আমি নিজে ঐ পদ চাই না। অন্য কারো নাম পাঠানো হবে কিনা এ নিয়ে বোর্ড মিটিংয়ে আলোচনা করব। দেখা করে মতামত নিব প্রধানমন্ত্রীর।’ তিন মাসের জন্য আলঙ্কারিক ঐ পদে গিয়ে কি পাবে বাংলাদেশ ?