Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

আন্তর্জাতিক
৮:৩৯ এএম, ১৮ মার্চ ২০১৫

ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত আশুক

বর্তমানে ব্রিটিশ পার্লামেন্টে শুধু একজন বাংলাদেশি বংশোদ্ভূত এমপি প্রতিনিধিত্ব করলেও এবারের নির্বাচনে ১০ জনেরও বেশি প্রার্থী নিশ্চিত করেছেন তাঁদের মনোনয়ন টিকিট। তাঁদেরই একজন আশুক আহমদ । তিনি ৩৫ বছর ধরে যুক্তরাজ্যের লুটনে বসবাস করছেন। ডে মনফরড বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন করে লুটনসহ বিভিন্ন কাউন্সিলে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন আশুক। তিনি ক্রাইম স্টপার ইউকে ও ইনডিপেনডেন্ট পুলিশ […]

ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত আশুক
১ মিনিটে পড়ুন |

বর্তমানে ব্রিটিশ পার্লামেন্টে শুধু একজন বাংলাদেশি বংশোদ্ভূত এমপি প্রতিনিধিত্ব করলেও এবারের নির্বাচনে ১০ জনেরও বেশি প্রার্থী নিশ্চিত করেছেন তাঁদের মনোনয়ন টিকিট। তাঁদেরই একজন আশুক আহমদ । তিনি ৩৫ বছর ধরে যুক্তরাজ্যের লুটনে বসবাস করছেন। ডে মনফরড বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন করে লুটনসহ বিভিন্ন কাউন্সিলে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন আশুক। তিনি ক্রাইম স্টপার ইউকে ও ইনডিপেনডেন্ট পুলিশ কমিশনের একজন সদস্য। আশুক ইতিমধ্যেই ক্ষমতাসীন লিবডেম দলের হলে লুটন সাউথ আসনের মনোনয়ন নিশ্চিত করেছেন।

আনুষ্ঠানিকভাবে তাঁর নির্বাচনী ক্যাম্পেইন শুরুর প্রাক্কালে ২ মার্চ সোমবার পূর্ব লন্ডনের স্থানীয় একটি রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘প্রায় ৬০ শতাংশ সংখ্যালঘু সম্প্রদায় অধ্যুষিত এলাকা লুটনে সংখ্যালঘু সম্প্রদায় থেকে কোনো এমপি এখনো পর্যন্ত নেই। বিপুলসংখ্যক বাংলাদেশি এখানে বসবাস করলেও তাঁরাও পিছিয়ে রয়েছেন। এ কথা বিবেচনা করেই এমপি প্রার্থী হয়েছি৷ সবার সহযোগিতা পেলে একজন বাংলাদেশি হিসেবে অবশ্যই জয়লাভ করব।’ সাংবাদিকদের সামনে তিনি তাঁর নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন ব্রিটিশ হাউস অব লর্ডসের স্থানীয় সদস্য লর্ড কোরবান হোসেন, ব্যারিপার্ক মসজিদের সভাপতি আবুল হোসেন, কমিউনিটি নেতা হোসাইন–উজ–জামান, মমতাজ আহমেদ প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনিতে ‘হারমনি ডে’ উদযাপন
৪ বছর আগে
অস্ট্রেলিয়ান সংবাদ
সিডনিতে ১২তম ‘হোয়াইট রিবন ডে’ অনুষ্ঠিত
৫ বছর আগে
অস্ট্রেলিয়াতে বাবা দিবসের কথা
৫ বছর আগে
প্রাণ হাতে নিয়ে ইউরোপ!
৫ বছর আগে
অস্ট্রেলিয়ান সংবাদ

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com