দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী। দীর্ঘ অসুস্থতায় ভুগতে থাকা ৯৩ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী বৃহস্পতিবার বিকেল ৫ টা ৫ মিনিটে নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এইমস) হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অটলবিহারী বাজপেয়ী ১৯৯৬, ১৯৯৮, ১৯৯৯ সালে তিনবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন। প্রথম দফায় ১৩ […]
দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী। দীর্ঘ অসুস্থতায় ভুগতে থাকা ৯৩ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী বৃহস্পতিবার বিকেল ৫ টা ৫ মিনিটে নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এইমস) হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
অটলবিহারী বাজপেয়ী ১৯৯৬, ১৯৯৮, ১৯৯৯ সালে তিনবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন। প্রথম দফায় ১৩ দিন, দ্বিতীয় দফায় ১৩ মাস আর তৃতীয় দফায় পূর্ণ সময়ের জন্য প্রধানমন্ত্রী হিসেবে দেশের দায়িত্বভার সামলেছেন তিনি। ২০১৪ সালে মোদির সরকার ক্ষমতায় আসার পরে বাজপেয়ীকে ভারতরত্ন দেয়া হয়।