Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

বিবিধ
২:১৬ এএম, ৩১ জুলাই ২০১৭

ভারতে যেতে চেকপোস্টের বাধ্যবাধকতা প্রত্যাহার

বাংলাদেশের নাগরিকদের জন্য ভারতীয় ভিসায় উল্লেখ করা নির্দিষ্ট চেকপোস্ট দিয়ে প্রবেশ ও নির্গমনে যে বাধ্যবাধকতা ছিল, তা প্রত্যাহার করেছে ভারত। গত মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় এখন থেকে বাংলাদেশিরা ভিসায় উল্লিখিত প্রবেশ ও নির্গমনের পথ ছাড়া ভারতের ২৪টি আন্তর্জাতিক বিমানবন্দর ও দুটি সমন্বিত চেকপোস্ট দিয়ে আসা-যাওয়া করতে পারবেন। […]

ভারতে যেতে চেকপোস্টের বাধ্যবাধকতা প্রত্যাহার
নবধারানিউজ ডেস্ক
১ মিনিটে পড়ুন |

বাংলাদেশের নাগরিকদের জন্য ভারতীয় ভিসায় উল্লেখ করা নির্দিষ্ট চেকপোস্ট দিয়ে প্রবেশ ও নির্গমনে যে বাধ্যবাধকতা ছিল, তা প্রত্যাহার করেছে ভারত। গত মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় এখন থেকে বাংলাদেশিরা ভিসায় উল্লিখিত প্রবেশ ও নির্গমনের পথ ছাড়া ভারতের ২৪টি আন্তর্জাতিক বিমানবন্দর ও দুটি সমন্বিত চেকপোস্ট দিয়ে আসা-যাওয়া করতে পারবেন।

আন্তর্জাতিক বিমানবন্দরগুলো হলো-আহমেদাবাদ, আমসি (লাক্ষৌ), অমৃতসর, বাগডোগড়া, বেঙ্গালুরু, কালিকট, চণ্ডীগড়, চেন্নাই, কোচিন, কোয়াম্বাটর, ডাবোলিম (গোয়া), দিল্লি, গুয়াহাটি, গয়া, হায়দরাবাদ, জয়পুর, কলকাতা, ম্যাঙ্গালুর, মুম্বাই, নাগপুর, পুনে, ত্রিচি, ত্রিবানদাম ও বারানসি।

এই সুবিধার আওতায় থাকা দুই সমন্বিত চেকপোস্ট হল-বেনাপোল-হরিদাসপুর এবং দর্শনা-গেদে। এর আগে বাংলাদেশের নাগরিকদের শুধু ভিসায় উল্লিখিত চেকপোস্ট দিয়ে ভারতে আসা-যাওয়ার সুযোগ ছিল।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনিতে সখের থিয়েটারের অভিনয় কর্মশালা
৭ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com