Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

আন্তর্জাতিক
১:৫৯ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০২০

মাউন্ট অ্যাকনকাগুয়া জয় করলেন শাহরিয়ার সুজন

দ্বিতীয় বাংলাদেশি হিসেবে উত্তর ও দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গ আর্জেন্টিনার মাউন্ট অ্যাকনকাগুয়া জয় করলেন কাজী শাহরিয়ার রহমান সুজন। পেশায় সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ম্যানেজার এই দুঃসাহসী পর্বতারোহীর স্থায়ী বসবাস যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ফ্রেমন্ট সিটিতে। বাংলাদেশের জন্য অত্যন্ত গৌরবের এই ইতিহাস তিনি রচনা করেছেন ২৭ জানুয়ারি ২০২০ আর্জেন্টিনার স্থানীয় সময় বিকেল সাড়ে চারটায়। এর আগে ২০১১ সালের ১৬ […]

মাউন্ট অ্যাকনকাগুয়া জয় করলেন শাহরিয়ার সুজন
মাঈনুল ইসলাম নাসিম
১ মিনিটে পড়ুন |

দ্বিতীয় বাংলাদেশি হিসেবে উত্তর ও দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গ আর্জেন্টিনার মাউন্ট অ্যাকনকাগুয়া জয় করলেন কাজী শাহরিয়ার রহমান সুজন। পেশায় সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ম্যানেজার এই দুঃসাহসী পর্বতারোহীর স্থায়ী বসবাস যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ফ্রেমন্ট সিটিতে। বাংলাদেশের জন্য অত্যন্ত গৌরবের এই ইতিহাস তিনি রচনা করেছেন ২৭ জানুয়ারি ২০২০ আর্জেন্টিনার স্থানীয় সময় বিকেল সাড়ে চারটায়। এর আগে ২০১১ সালের ১৬ ডিসেম্বর প্রথম বাংলাদেশি হিসেবে অ্যাকনকাগুয়া জয় করেন পর্বতারোহী ওয়াসফিয়া নাজরীন।

ক্যালিফোর্নিয়ার বে এরিয়া বাংলাদেশ এসোসিয়েশনের সাবেক সভাপতি কাজী শাহরিয়ার রহমান সুজন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকা এবং বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বুকে নিয়ে ৬৯৬২ মিটার (২২৮৪১ ফুট) উচ্চতায় মাউন্ট অ্যাকনকাগুয়ার চূড়ায় আরোহন করেন। এই অভিযান এবং অর্জন ইতোমধ্যে তিনি বঙ্গবন্ধুকে উৎসর্গ করেছেন।

কাজী শাহরিয়ার রহমান সুজন এর আগে ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালে পরপর ৩ দফায় চেষ্টা চালিয়ে উত্তর ও দক্ষিণ আমেরিকার এই সর্বোচ্চ শৃঙ্গ অ্যাকনকাগুয়া আরোহনে সফল হতে পারেননি। অদম্য সাধনা, প্রবল ইচ্ছাশক্তি এবং অসীম সাহস কাজে লাগিয়ে ২০২০ সালের পুরো জানুয়ারি মাস জুড়ে টানা ৩ সপ্তাহের অভিযানে অবশেষে সামিট জয়ে সফল হলেন তিনি। “বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বাংলাদেশের জন্য কিছু করতে পারায় আমি গৌরবান্বিত” এমনটাই জানালেন আমেরিকান-বাংলাদেশি পর্বতারোহী শাহরিয়ার সুজন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনিতে ‘হারমনি ডে’ উদযাপন
৪ বছর আগে
অস্ট্রেলিয়ান সংবাদ
সিডনিতে ১২তম ‘হোয়াইট রিবন ডে’ অনুষ্ঠিত
৫ বছর আগে
অস্ট্রেলিয়াতে বাবা দিবসের কথা
৫ বছর আগে
প্রাণ হাতে নিয়ে ইউরোপ!
৫ বছর আগে
অস্ট্রেলিয়ান সংবাদ

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com