Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

আন্তর্জাতিক
৭:৫৭ পিএম, ৭ জানুয়ারি ২০২০

সিঙ্গাপুরে কহনের প্রথম জন্মবার্ষিকী উদযাপন

সিঙ্গাপুরে বাংলা সাহিত্য ও আবৃত্তি চর্চা কেন্দ্র “কহন আবৃত্তি চর্চা কেন্দ্র” -এর প্রথম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। গত ৫ জানুয়ারি (রবিবার) সন্ধ্যায় দেশটির সিঙ্গাপুর লিটারেচার (সিং লিট) স্টেশনে এক অনাড়ম্বর আবৃত্তি অনুষ্ঠান ও কেক কাটার মাধ্যমে কহনের এক বছর পূর্তি উদযাপন করা হয়। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই বাংলার খ্যাতিমান আবৃত্তিশিল্পী ও সাহিত্যপ্রেমীবৃন্দ। কহন-এর জন্মবার্ষিকী […]

সিঙ্গাপুরে কহনের প্রথম জন্মবার্ষিকী উদযাপন
মনির আহমদ ও ওমর ফারুকী শিপন, সিঙ্গাপুর
২ মিনিটে পড়ুন |

সিঙ্গাপুরে বাংলা সাহিত্য ও আবৃত্তি চর্চা কেন্দ্র “কহন আবৃত্তি চর্চা কেন্দ্র” -এর প্রথম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। গত ৫ জানুয়ারি (রবিবার) সন্ধ্যায় দেশটির সিঙ্গাপুর লিটারেচার (সিং লিট) স্টেশনে এক অনাড়ম্বর আবৃত্তি অনুষ্ঠান ও কেক কাটার মাধ্যমে কহনের এক বছর পূর্তি উদযাপন করা হয়। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই বাংলার খ্যাতিমান আবৃত্তিশিল্পী ও সাহিত্যপ্রেমীবৃন্দ।

কহন-এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশের আবৃত্তিপ্রাণ গুরু ড. শ্রী ভাস্বর বন্দ্যোপাধ্যায় ও ভারতের রবীন্দ্র, নজরুল গবেষক ও আবৃত্তি শিল্পী অনিন্দ্যা সিকোয়েরা’র পাঠানো শুভেচ্ছা বার্তা দিয়ে শুরু হয় অনুষ্ঠান।

কহন-এর প্রশিক্ষক মাজহারুল আবেদীন আদর-এর সঞ্চালনায় অনুষ্ঠানের মূল পর্বে আবৃত্তি করেন কোলকাতার গুণী আবৃত্তি শিল্পী রঞ্জন চক্রবর্তী, সুস্মিতা দে,
বাংলাদেশের স্বনামধন্য আবৃত্তিকার শাহরিয়ার খালেদ, কহন এর প্রশিক্ষক জাকির হোসেন খোকন ও তৌহিদা রহমান টিনা।

শুভেচ্ছাবার্তা ও আবৃত্তি নিয়ে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট আবৃত্তি শিল্পী পারমিতা চট্টরাজ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা নিয়ে দৈত প্রযোজনায় ছিলেন আবৃত্তি শিল্পী দেবযানী উমা ঘোষ ও মাজহারুল আবেদীন আদর।

প্রথম পর্বে কবিতা পাঠ করেন “কহন” -এর সদস্য মোহর খান, সৈয়দুর রহমান লিটন, শাহ্ মিনহাজ, সোহেল রানা মিঠু, নুরুল আলম ও মনির আহমদ। কহন-এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা হয় শেষপর্বে।

২০১৮ সালের ডিসেম্বরে সিঙ্গাপুরে যাত্রা শুরু করে বাংলা সাহিত্য ও আবৃত্তি চর্চা কেন্দ্র ‘কহন’। গত একবছরে এই সংগঠন সিঙ্গাপুরের জাতীয় গ্রন্থাগার, সাহিত্য কেন্দ্রসহ বেশকিছু প্লাটফর্মে একক আবৃত্তি ও যৌথ প্রযোজনা উপস্থাপন করেন। আবৃত্তি নিয়ে নিয়মিত কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে প্রবাসের বিশেষ ছুটির দিনে, প্রতি মাসের চতুর্থ রবিবার |

কহন এর প্রতিষ্ঠাতা সদস্য মাজহারুল আবেদিন আদর বলেন, প্রবাসে বাংলা কবিতা ছড়িয়ে দিতেই আবৃত্তি চর্চা কেন্দ্র কহন গঠন করা হয়৷গত একবছরে যারা বিভিন্নভাবে আমাদের সহায়তা করেছেন তাদের আন্তরিক ধন্যবাদ। আমরা এখনো শিখছি তাই ভুলত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন৷ আমরা ভুল থেকে শিখেই আগামীতে আরো সুন্দর আবৃত্তি সন্ধ্যা উপহার দিতে পারব। আশাকরি এভাবে আপনাদের ভালবাসা নিয়ে কহন আবৃত্তি চর্চা কেন্দ্র সিঙ্গাপুরে এগিয়ে যাবে এবং বাংলা সাহিত্যের চর্চা প্রবাসে সবার মাঝে ছড়িয়ে যাবে |

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনিতে ‘হারমনি ডে’ উদযাপন
৪ বছর আগে
অস্ট্রেলিয়ান সংবাদ
সিডনিতে ১২তম ‘হোয়াইট রিবন ডে’ অনুষ্ঠিত
৫ বছর আগে
অস্ট্রেলিয়াতে বাবা দিবসের কথা
৫ বছর আগে
প্রাণ হাতে নিয়ে ইউরোপ!
৫ বছর আগে
অস্ট্রেলিয়ান সংবাদ

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com