Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

আন্তর্জাতিক
১০:১৪ এএম, ১১ মে ২০১৭

সিঙ্গাপুরে বাংলাভাষা ও সংস্কৃতির বিকাশে হতে যাচ্ছে বইমেলা

মনির আহমদ,সিঙ্গাপুর: সিঙ্গাপুরে বাংলাভাষা ও সংস্কৃতির বিকাশে আয়োজন হতে যাচ্ছে বইমেলা। সিঙ্গাপুর প্রবাসী বাঙালিদের সাহিত্য সংগঠন সিঙ্গাপুর বাংলা সাহিত্য পরিষদ থেকে আয়োজিত এবারের বইমেলার নামকরণ করেছেন ‘বাংলাদেশ বইমেলা’। আসছে ১মে শ্রমিক সংহতি দিবসে বইমেলার সকালের আয়োজন থাকছে পেঞ্জুরু ডরমিটরি হলরুমে। সেখানে বইমেলার শুভ উদ্বোধন করবেন সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার মো. মোস্তাফিজুর রহমান সাথে মোড়ক উন্মোচন […]

সিঙ্গাপুরে বাংলাভাষা ও সংস্কৃতির বিকাশে হতে যাচ্ছে বইমেলা
১ মিনিটে পড়ুন |

মনির আহমদ,সিঙ্গাপুর: সিঙ্গাপুরে বাংলাভাষা ও সংস্কৃতির বিকাশে আয়োজন হতে যাচ্ছে বইমেলা। সিঙ্গাপুর প্রবাসী বাঙালিদের সাহিত্য সংগঠন সিঙ্গাপুর বাংলা সাহিত্য পরিষদ থেকে আয়োজিত এবারের বইমেলার নামকরণ করেছেন ‘বাংলাদেশ বইমেলা’। আসছে ১মে শ্রমিক সংহতি দিবসে বইমেলার সকালের আয়োজন থাকছে পেঞ্জুরু ডরমিটরি হলরুমে। সেখানে বইমেলার শুভ উদ্বোধন করবেন সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার মো. মোস্তাফিজুর রহমান সাথে মোড়ক উন্মোচন করা হবে এম এ সবুরের কাব্যগ্রন্থ ‘কাছে থেকো খুব কাছে’ সৈয়দুর রহমান লিটনের চতুর্দশপদী কবিতাগ্রন্থ ‘মম উপহার’ ও সিঙ্গাপুর প্রবাসী বাঙালি কবিদের যৌথ কাব্যসংকলন ‘পরবাসীকথা’।

বিকেলের আয়োজন হবে সিটিহলের বুকটিক বই বিতানের হলরুমে। সেখানে বইমেলার সাথে থাকবে সিঙ্গাপুরে বাংলা সংস্কৃতির বিকাশে ভূমিকা রাখার জন্য কবি বিকাশ নাথ ও মুকুল হোসেনকে ফুলেল শুভেচ্ছা, আবৃত্তি ও বাংলা সাহিত্য সংস্কৃতি নিয়ে মুক্ত আলোচনা। ২০০৪ সালে কিছু প্রবাসীর প্রচেষ্টাতেই শুরু হয়েছিল বাংলা ভাষায় রচিত বই নিয়ে বইমেলার আয়োজন। এবারের বইমেলায় সহযোগিতায় থাকছে ‘সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটি’।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনিতে ‘হারমনি ডে’ উদযাপন
৪ বছর আগে
অস্ট্রেলিয়ান সংবাদ
সিডনিতে ১২তম ‘হোয়াইট রিবন ডে’ অনুষ্ঠিত
৫ বছর আগে
অস্ট্রেলিয়াতে বাবা দিবসের কথা
৫ বছর আগে
প্রাণ হাতে নিয়ে ইউরোপ!
৫ বছর আগে
অস্ট্রেলিয়ান সংবাদ

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com