Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

Uncategorized
১১:০০ পিএম, ১৩ অক্টোবর ২০১৯

সিডনিতে এক্সএআইউবিয়ান বসন্ত উৎসব অনুষ্ঠিত

বিপুল উৎসাহ আর উদ্দীপনার মধ্য দিয়ে সিডনিতে বসবাসরত আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে গত শনিবার ৫ই অক্টোবার সিডনির মাউন্ট আনান বোটানিক গার্ডনে বসন্ত উৎসব অনুষ্ঠিত হলো। সিডনির দ্য অস্ট্রেলিয়ান বোটানিক গার্ডেনে এআইইউবিয়ান প্রাক্তন শিক্ষার্থীরা এ উৎসবে স্বপরিবারে অংশগ্রহণ করেন। সারা দিনব্যাপী এই অনুষ্ঠানে বড় ও ছোটদের জন্যও বিভিন্ন ধরনের খেলার আয়োজন করে এবং […]

সিডনিতে এক্সএআইউবিয়ান বসন্ত উৎসব অনুষ্ঠিত
নবধারা নিউজ অনলাইন
১ মিনিটে পড়ুন |

বিপুল উৎসাহ আর উদ্দীপনার মধ্য দিয়ে সিডনিতে বসবাসরত আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে গত শনিবার ৫ই অক্টোবার সিডনির মাউন্ট আনান বোটানিক গার্ডনে বসন্ত উৎসব অনুষ্ঠিত হলো।

সিডনির দ্য অস্ট্রেলিয়ান বোটানিক গার্ডেনে এআইইউবিয়ান প্রাক্তন শিক্ষার্থীরা এ উৎসবে স্বপরিবারে অংশগ্রহণ করেন।
সারা দিনব্যাপী এই অনুষ্ঠানে বড় ও ছোটদের জন্যও বিভিন্ন ধরনের খেলার আয়োজন করে এবং পরে খেলায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের অংশগ্রহণকারীদের মধ্যে মধ্যাহ্নভোজ ও অপরাহ্ন চা-চক্রের আয়োজন করা হয়।

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এক্স-এআইউবিয়ান) প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে সিডনিতে
অস্ট্রেলিয়াভিত্তিক সংগঠন গঠিত হয় এ বৎসর। আনুষ্ঠানিক ভাবে সংগঠনটির এটাই প্রথম অনুষ্ঠান এবং এখন থেকে তাঁরা নিয়মিতভাবে প্রতি বছর বসন্ত উৎসবের আয়োজন করবে।

উল্লেখ্য, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় যা রাজধানী ঢাকায় অবস্থিত। এটি প্রতিষ্ঠিত হয় ১৯৯৪ সালে।

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এক্স-এআইউবিয়ান) প্রাক্তন শিক্ষার্থীদের সদস্য হওয়ার জন্য নিম্নের ফেসবুক গ্রুপের লিংক দেওয়া হইল: ExAIUBian Australia
https://www.facebook.com/groups/394895177697376/

Facebook Comments Box
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com