Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

Uncategorized
১২:৩৬ এএম, ২৪ নভেম্বর ২০১৯

সিডনিতে জয়যাত্রা টিভির স্টুডিও উদ্বোধন

‘আর্তমানবতার সেবায় আমাদের এই পথ চলা’ এই স্লোগানে এগিয়ে চলা প্রবাসবান্ধব বাংলাদেশের প্রথম স্যাটেলাইট টিভি চ্যানেল জয়যাত্রা টিভি, গত ১ নভেম্বর ২০১৯ দ্বিতীয় বর্ষে পদার্পণ করেছে। দেশের সীমানা পেরিয়ে প্রবাসের বিভিন্ন দেশে বাংলাদেশি প্রবাসীদের সুখ দুঃখের খবর পরিবারের কাছে পৌঁছে দিতে অগ্রণী ভূমিকা রেখেছে জয়যাত্রা টিভি। সম্পতি অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিদের জয়জাত্রা কর্তৃক আরো বেশি সেবা […]

সিডনিতে জয়যাত্রা টিভির স্টুডিও উদ্বোধন
২ মিনিটে পড়ুন |

‘আর্তমানবতার সেবায় আমাদের এই পথ চলা’ এই স্লোগানে এগিয়ে চলা প্রবাসবান্ধব বাংলাদেশের প্রথম স্যাটেলাইট টিভি চ্যানেল জয়যাত্রা টিভি, গত ১ নভেম্বর ২০১৯ দ্বিতীয় বর্ষে পদার্পণ করেছে। দেশের সীমানা পেরিয়ে প্রবাসের বিভিন্ন দেশে বাংলাদেশি প্রবাসীদের সুখ দুঃখের খবর পরিবারের কাছে পৌঁছে দিতে অগ্রণী ভূমিকা রেখেছে জয়যাত্রা টিভি।

সম্পতি অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিদের জয়জাত্রা কর্তৃক আরো বেশি সেবা প্রদানের লক্ষে সিডনির রকডেলের ২ উইলিয়াম স্ট্রিটে সিডনি স্টুডিও, অস্ট্রেলিয়া উদ্বোধন করা সিদ্ধান্ত নেয়া হয়।

জয়যাত্রা টিভি অস্ট্রেলিয়ার উদ্যোগে আগামী ৮ ডিসেম্বর ২০১৯ জয়যাত্রা টিভির ১ম বর্ষপূর্তী ও সিডনি স্টুডিও উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস এন্ড মিডিয়া ক্লাবের সভাপতি রহমত উল্লাহর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জয়যাত্রা টিভির চেয়ারম্যান, এফবিসিসিআইয়ের পরিচালক ও বাংলাদেশ সরকারের সিআইপি হেলেনা জাহাঙ্গীর।

অনুষ্ঠানে বাংলাদেশের এই সাহসী নারী উদ্যোক্তা ও জয়যাত্রা টিভি অস্ট্রেলিয়া, যৌথভাবে কয়েকটি ক্ষেত্রে স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে বিশেষ অবদানের জন্য সম্মাননা ক্রেস্ট প্রদানের সিদ্ধান্ত নিয়েছেন।

Venue : St. Goerge Rowing Club,
1 Levey St,Wolli Creek, NSW, 2205
Date: 08 December 2019
Time: 12.30pm

উল্লেখ্য, অনুষ্ঠানটি সরাসরি জয়যাত্রা টিভিতে লাইভ সম্প্রচার হবে, তাই সকল অতিথিকে নির্দিষ্ট সময়ে উপস্থিত হওয়ার বিশেষ অনুরোধ করা হয়েছে)

যেকোন প্রয়োজনেঃ
0413006887
রহমত উল্লাহ
পরিচালক, জয়যাত্রা টিভি অস্ট্রেলিয়া
0406174723
বেলাল হোসাইন
প্রতিনিধি, জয়যাত্রা টিভি
(বি. দ্র. ফ্রি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে )

Facebook Comments Box
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com