এম এ মতিন : গত ৯, ১৭ এবং ২৩ মে আমেরিকার হোসটন, বোস্টন ভার্জিনিয়া ষ্টেটের তিনটি ভেনুতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ থেকে জিনাত হাকিমের নেতৃত্বে একটি সাংস্কৃতিক দল এই সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহন করে| উক্ত অনুষ্ঠানে মঞ্চস্থ হয় সিডনি প্রবাসী নাট্যকার বেলাল হোসেন ঢালীর হাসির নাটক “শেষ কথা”। এই নাটকটি প্রবাসে দাম্পত্ত জীবনে […]
এম এ মতিন : গত ৯, ১৭ এবং ২৩ মে আমেরিকার হোসটন, বোস্টন ভার্জিনিয়া ষ্টেটের তিনটি ভেনুতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ থেকে জিনাত হাকিমের নেতৃত্বে একটি সাংস্কৃতিক দল এই সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহন করে| উক্ত অনুষ্ঠানে মঞ্চস্থ হয় সিডনি প্রবাসী নাট্যকার বেলাল হোসেন ঢালীর হাসির নাটক “শেষ কথা”। এই নাটকটি প্রবাসে দাম্পত্ত জীবনে স্বামী-স্ত্রী’র মধ্যকার টানাপোড়ন নিয়ে লেখা হাসির নাটক। একজন স্বামী যখন স্ত্রীর কোন চাহিদারই মূল্যায়ন না করে তখন স্ত্রীর ভেতরে যে ক্ষোভ জমা হয় সে ক্ষোভেরই বর্হিপ্রকাশ “শেষ কথা”।
নাটকটির মূল পরিকল্পলায় ছিলেন জিনাত হাকিম এবং পরিচালনা করেছেন অভিনেতা আজিজুল হাকিম| নাটকটিতে আজিজুল হাকিম ও তারিনের অনবদ্য অভিনয় আমেরিকা প্রবাসীরা বাংলাদেশীরা দারুনভাবে উপভোগ করেন।
গত ২০০৫ সালে বেলাল হোসেন ঢালীর লেখা, আজিজুল হাকিমের পরিচালনায়, আজিজুল হাকিম, তারিন, আব্দুল কাদের, তুষার খান ও দীপা খন্দকারের অভিনীত “সিটিজেন নাটক” সিডনিতে মঞ্চায়িত হলে নাটকটি প্রচন্ড জনপ্রিয়তা পায়। সেই জনপ্রিয়তা বেলাল হোসেন ঢালীকে নাট্যকার হিসেবে পরিচিতি এনে দেয়। এরপর ঢালীর বেশ কয়েকটি নাটক বাংলাদেশের বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত হয়।
বেলাল হোসেন ঢালি সিডনি থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল বিদেশবাংলা২৪ডটকম ও এবিসিবাংলানেট এর সম্পাদকমণ্ডলীর সদস্য।
বিনোদন সংবাদ