Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

বিনোদন
৫:৫২ পিএম, ১৮ নভেম্বর ২০১৯

সৃজিত-মিথিলার বিয়ে ২২ ফেব্রুয়ারি!

আগামী ২২ ফেব্রুয়ারি বিয়ে করছেন বাংলাদেশি অভিনেত্রী-গায়িকা মিথিলা ও ভারতের খ্যাতনামা পরিচালক সৃজিত মুখার্জি। বিষয়টি নিয়ে ফলাও করে প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। তারা বলছে, বিয়েকে কেন্দ্র করে এমন তারিখই ভাবছে দুই দেশের আলোচিত এই তারকারা। জানানো হয়, এটি উপলক্ষে এখন প্রস্তুতি নিচ্ছে দুই পরিবারই। সে কারণে চলছে কেনাকাটা। তাদের প্রেম ও বিয়ের […]

সৃজিত-মিথিলার বিয়ে ২২ ফেব্রুয়ারি!
১ মিনিটে পড়ুন |

আগামী ২২ ফেব্রুয়ারি বিয়ে করছেন বাংলাদেশি অভিনেত্রী-গায়িকা মিথিলা ও ভারতের খ্যাতনামা পরিচালক সৃজিত মুখার্জি। বিষয়টি নিয়ে ফলাও করে প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

তারা বলছে, বিয়েকে কেন্দ্র করে এমন তারিখই ভাবছে দুই দেশের আলোচিত এই তারকারা। জানানো হয়, এটি উপলক্ষে এখন প্রস্তুতি নিচ্ছে দুই পরিবারই। সে কারণে চলছে কেনাকাটা।

তাদের প্রেম ও বিয়ের গুঞ্জন নতুন কিছু নয়। বহুদিন ধরেই এ নির্মাতার সঙ্গে মিথিলার প্রেমের কথা শোনা যাচ্ছিল। বরাবরই তারা ‘জাস্ট ফ্রেন্ড’ বলে এটি অস্বীকার করেছেন।

কিন্তু কলকাতা বা বাংলাদেশ সাম্প্রতিক সময়ে তাদের একসঙ্গে বহুবার পাওয়া গেছে। এমনকি পারিবারিক অনুষ্ঠানেও তারা নিয়মিত উপস্থিত থেকেছেন।

গত সেপ্টেম্বর মাসে একটি ঘরোয়া পার্টিতে তাদের একসঙ্গে প্রথম দেখা যায়। এরপর ২৩ সেপ্টেম্বর পরিচালকের জন্মদিনেও বিশেষ ছবি পাওয়া যায় মিথিলাকে। সর্বশেষ তাদের দুজনকে ঢাকার আর্মি স্টেডিয়ামে সদ্য সমাপ্ত ফোকফেস্ট দেখা যায়।

গেল মাসে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছিল, সৃজিত-মিথিলার প্রেমের সম্পর্কটা দারুণ চলছে। ঈদের ছুটিতে বাংলাদেশ থেকে সৃজিতের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন মিথিলা।

আর এ বিষয়ে মিথিলার ভাষ্য ছিল এমন, ‘অনেক আগে থেকে সৃজিতের সঙ্গে আমার পরিচয়। এর আগেও আমাদের দেখা হয়েছে, কথা হয়েছে। আমাদের দুজনের কয়েকজন কমন বন্ধু আছে। ইদানীং কাজের সুবাদে যোগাযোগটা বেশি হয়।’

এদিকে বিয়ের বিষয়ে জানতে মিথিলার ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও সেটি বন্ধ পাওয়া গেছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সৃষ্টিশীল মানুষই অমর : জয়
৬ বছর আগে
উপস্থাপনার মধ্য দিয়েই তিনি সবার হৃদয়ে
৬ বছর আগে
স্বপ্ন
৬ বছর আগে
অস্ট্রেলিয়ান সংবাদ
পাঁচ লাইন
৬ বছর আগে
অস্ট্রেলিয়ান সংবাদ

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com