সৌদী আরবের আসির প্রদেশের কেন্দ্রীয় কমিটি বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। সোমবার ৪ জুন স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে পবিত্র মাহে রমাদান এর ফজিলত এবং ইসলামে রামাদান মাসের গুরুত্ব বিষয়ক আলোচনার মধ্য দিয়ে বঙ্গবন্ধু পরিষদ আছির কেন্দ্রীয় কমিটির ব্যবস্থাপনায় এই বিশাল ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্টিত হয়। ভারপ্রাপ্ত সভাপতি […]
সৌদী আরবের আসির প্রদেশের কেন্দ্রীয় কমিটি বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। সোমবার ৪ জুন স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে পবিত্র মাহে রমাদান এর ফজিলত এবং ইসলামে রামাদান মাসের গুরুত্ব বিষয়ক আলোচনার মধ্য দিয়ে বঙ্গবন্ধু পরিষদ আছির কেন্দ্রীয় কমিটির ব্যবস্থাপনায় এই বিশাল ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্টিত হয়।
ভারপ্রাপ্ত সভাপতি মোরশেদুল ইসলামের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারন সম্পাদক আজাদ রহমান এর সঞ্চালনায় উক্ত অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু পরিষদের প্রধান উপদেষ্টা আবু বক্কর কামাল। বিশেষ অতিথি ছিলেন এস এম জাহাঙ্গীর আলম, সেলু চৌধুরী, শফিউল আলম, রহিম মাহমুদি, ফারুক রহমান, ফারুক উদ্দীন, আব্দুল করিম। উক্ত আলোচনায় প্রধান আলোচক ছিলেন মাওলানা আহমেদ আলী।

উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউসুফ আলী, জহির উদ্দীন, মিজান, সরওয়ার মোস্তাক আহমেদ, আনোয়ার মোস্তাক, আলা উদ্দীন, মোস্তফা জাহেদ, সাইফুল ইসলাম, ইমাম উদ্দীন , আমান উল্লাহ, মোঃ লোকমান, মোঃ আব্দুল কুদ্দুস, আমির হোসেন।
অনুষ্টানে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন গিয়াস উদ্দীন। বাংলাদেশ ও প্রবাসী বাংলাদেশীদের জন্য এবং বর্তমান সরকারের কর্মকান্ডের সার্বিক উন্নয়নের প্রতি মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন মওলানা ইউসুফ।