Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

আন্তর্জাতিক
৯:৪৪ এএম, ২৪ নভেম্বর ২০২০

স্বামীর সঙ্গে ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় ট্রোলড সানা খান

চুপিসারে বিয়ে সেরে ফেলেছেন একদা বলিউড অভিনেত্রী সানা খান। ২১ নভেম্বর সুরতের মুফতি অনস নামক মুসলিম ধর্মগুরুকে বিয়ে করেন সানা। খুব সাদামাটা ভাবে ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে করেন তাঁরা। বলিউডের এক বিখ্যাত পাপারাৎজির অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে অভিনেত্রীর বিয়ের ভিডিয়ো ভাইরাল হয়। তাঁর একদিন পর অর্থাৎ রবিবার সানা নিজেও স্বামীর সঙ্গে একটি ছবি তাঁর ইনস্টাগ্রামে শেয়ার […]

স্বামীর সঙ্গে ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় ট্রোলড সানা খান
২ মিনিটে পড়ুন |

চুপিসারে বিয়ে সেরে ফেলেছেন একদা বলিউড অভিনেত্রী সানা খান। ২১ নভেম্বর সুরতের মুফতি অনস নামক মুসলিম ধর্মগুরুকে বিয়ে করেন সানা। খুব সাদামাটা ভাবে ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে করেন তাঁরা।

বলিউডের এক বিখ্যাত পাপারাৎজির অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে অভিনেত্রীর বিয়ের ভিডিয়ো ভাইরাল হয়। তাঁর একদিন পর অর্থাৎ রবিবার সানা নিজেও স্বামীর সঙ্গে একটি ছবি তাঁর ইনস্টাগ্রামে শেয়ার করেন। সেখানে দেখা যাচ্ছে, সানা একটি লাল রঙের লেহেঙ্গা পরে তাঁর স্বামীর পাশে বসে রয়েছেন। সানার স্বামীর পরনে সাদা শেরওয়ানি।

সানার বিয়ের যাবতীয় ভিডিয়ো এবং ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই সেখানে নেটাগরিকদের কমেন্টের ঢল। তাঁর পোস্ট করা ছবিতে কেউ ব্যঙ্গ করে লিখলেন, ‘সানা আপনি কি ভাল কাউকে পেতে পারতেন না’? আবার অন্য একজন লিখে বসলেন, ‘সানা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন’। এ রকম অসংখ্য বিরূপ মন্তব্যে ভরে যায় সানার পোস্ট। সানার স্বামীর বয়স থেকে শুরু করে অতীতে কোরিওগ্রাফার মেলভিন লুইসের সঙ্গে তাঁর সম্পর্ক, এ সব কিছু নিয়েই কটাক্ষ করা হয় তাঁকে।

অন্য দিকে, নেটাগরিকদের একাংশ এই ট্রোলে অংশগ্রহণ না করে শুধুমাত্র শুভেচ্ছাবার্তা জানিয়েছেন নবদম্পতিকে। সানাকে এ সব নেতিবাচক মন্তব্য এড়িয়ে যেতে এবং নিজের মতো করে ভালবাসার মানুষের সঙ্গে ভাল থাকার উপদেশ দিয়েছেন তাঁরা।

গত অক্টোবরে ১৫ বছরের সুদীর্ঘ কেরিয়ারে ইতি টানেন অভিনেত্রী। নিজের ইনস্টাগ্রামে একটি পোস্টে অভিনয় থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেন সানা। গ্ল্যামার দুনিয়াকে বিদায় জানিয়ে তিনি অসহায়ের পাশে দাঁড়িয়ে ইসলামের পথে চলতে চান বলে জানিয়েছিলেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনিতে ‘হারমনি ডে’ উদযাপন
৪ বছর আগে
অস্ট্রেলিয়ান সংবাদ
সিডনিতে ১২তম ‘হোয়াইট রিবন ডে’ অনুষ্ঠিত
৫ বছর আগে
অস্ট্রেলিয়াতে বাবা দিবসের কথা
৫ বছর আগে
প্রাণ হাতে নিয়ে ইউরোপ!
৫ বছর আগে
অস্ট্রেলিয়ান সংবাদ

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com