Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

আন্তর্জাতিক
১০:২৬ এএম, ১৬ এপ্রিল ২০১৫

হিলারি ক্লিনটন প্রেসিডেন্ট পদের জন্য লড়বেন

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হবার লড়াইয়ে নিজের নাম ঘোষণা করেছেন হিলারি ক্লিনটন। সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী এবং ফার্স্ট লেডি ইন্টারনেটে প্রকাশ করা এক ভিডিও বার্তায় এই ঘোষণা দিয়ে বলেন, তিনি সাধারণ আমেরিকানদের আশা-আকাঙ্ক্ষাকে তুলে ধরতে চান। ডেমোক্র্যাটিক দলের মনোনয়নে সবচেয়ে এগিয়ে থাকা, মিসেস ক্লিনটন এ সপ্তাহেই আইওয়া থেকে নির্বাচনী প্রচারণা শুরু […]

হিলারি ক্লিনটন প্রেসিডেন্ট পদের জন্য লড়বেন
১ মিনিটে পড়ুন |

আন্তর্জাতিক ডেস্ক :

যুক্তরাষ্ট্রে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হবার লড়াইয়ে নিজের নাম ঘোষণা করেছেন হিলারি ক্লিনটন। সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী এবং ফার্স্ট লেডি ইন্টারনেটে প্রকাশ করা এক ভিডিও বার্তায় এই ঘোষণা দিয়ে বলেন, তিনি সাধারণ আমেরিকানদের আশা-আকাঙ্ক্ষাকে তুলে ধরতে চান। ডেমোক্র্যাটিক দলের মনোনয়নে সবচেয়ে এগিয়ে থাকা, মিসেস ক্লিনটন এ সপ্তাহেই আইওয়া থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবেন। মিসেস ক্লিনটনের নির্বাচনী প্রচারণার জন্য একটি ওয়েবসাইট তৈরি করা হয়েছে, যেখানে তিনি নিজের প্রার্থিতার ঘোষণা দিয়ে ভিডিওটি প্রকাশ করেন। সেখানে প্রকাশিত আরো একটি ভিডিওতে দেখা যাচ্ছে, সাধারণ মার্কিন নাগরিকেরা তারা তাদের আশা-আকাঙ্ক্ষা ও দাবি-দাওয়ার কথা বলছেন।

মে মাসের মাঝামাঝি নাগাদ সময়ে মিসেস ক্লিনটন তার প্রথম সমাবেশ করবেন বলে ধারণা করা হচ্ছে। প্রেসিডেন্ট বারাক ওবামাও তার প্রার্থিতার প্রতি সমর্থন জানিয়েছেন। ২০০৮ সালে ডেমোক্র্যাটিক প্রার্থিতার লড়াইয়ে মি. ওবামার কাছে হেরে গিয়েছিলেন মিসেস ক্লিনটন।
প্রার্থিতা ঘোষণার সাথে সাথেই তার বিরোধী রিপাবলিকানরা এর প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, দায়িত্বে থাকার সময় মিসেস ক্লিনটন গোপনীয়তা, কেলেঙ্কারি এবং ব্যর্থ নীতির চিহ্ন রেখে গেছেন।

বিবিসি

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনিতে ‘হারমনি ডে’ উদযাপন
৪ বছর আগে
অস্ট্রেলিয়ান সংবাদ
সিডনিতে ১২তম ‘হোয়াইট রিবন ডে’ অনুষ্ঠিত
৫ বছর আগে
অস্ট্রেলিয়াতে বাবা দিবসের কথা
৫ বছর আগে
প্রাণ হাতে নিয়ে ইউরোপ!
৫ বছর আগে
অস্ট্রেলিয়ান সংবাদ

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com